শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

পচাত্তরের পরের সরকারগুলো ছাত্রদের হাতে অস্ত্র তুলে দেয়: প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২

পচাত্তরে জাতির পিতাকে হত্যার পর যেসব সরকার রাষ্ট্রক্ষমতায় ছিল, তাদের সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, পচাত্তরের পরে যারা ক্ষমতায় ছিল, তারা সংবিধান লঙ্ঘন করেছে। ক্ষমতায় টিকে থাকার জন্য তারা ছাত্রদের হাতে, মেধাবী শিক্ষার্থীদের হাতে অস্ত্র তুলে দেয়। তাদের ব্যবহার করেছে। শিক্ষাপ্রতিষ্ঠানে অস্ত্রের ঝনঝনানি ছিল তখন।

বৃহস্পতিবার সকালে নবনির্মিত জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সের উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় শেখ হাসিনা এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, পচাত্তর-পরবর্তী সরকারগুলোর ফোকাস ছিল ক্ষমতা ভোগ করা এবং কুক্ষিগত করা। জনগণের কী প্রয়োজন সেদিকে তাদের দৃষ্টি ছিল না।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023