শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

বুস্টার ডোজে ফাইজারের বদলে মডার্নার টিকা

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২

করোনাভাইরাস প্রতিরোধে বুস্টার ডোজ হিসেবে এখন থেকে ফাইজারের বদলে মডার্নার টিকা দেওয়ার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বুধবার (১২ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ও লাইন ডিরেক্টর (এমএনসি অ্যান্ড এএইচ) অধ্যাপক ডা. শামসুল হকের সই করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়, কোভিড-১৯ টিকা কার্যক্রমে দেশের সব পর্য়ায়ে বুস্টার ডোজ হিসেবে ফাইজারের পরিবর্তে মডার্নার টিকা ভ্যাকসিন প্রদানের নির্দেশনা প্রদান করা হইলো। তবে স্কুল ও কলেজের শিক্ষার্থীদের (১২-১৭ বছর বয়সী) প্রথম ও দ্বিতীয় ডোজ হিসেবে ফাইজারের টিকা পাবে।

এছাড়া যারা প্রথম ডোজ হিসেবে ফাইজারের টিকা নিয়েছেন, তাদের জন্য দ্বিতীয় ডোজ হিসেবে ফাইজারের টিকা দেওয়ার নির্দেশনা দিয়েছে অধিদপ্তর।

সরকারিভাবে রাজধানীসহ সারাদেশে নিয়মিত টিকাদানের পাশাপাশি প্রথম ও দ্বিতীয় ডোজের টিকাগ্রহণকারীদের বুস্টার ডোজ দেওয়া হচ্ছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় ৩৪ হাজার ৮৬০ জনকে বুস্টার ডোজের টিকা দেওয়া হয়। তাদের মধ্যে পুরুষ ১১ হাজার ৭৫৬ জন ও নারী ৩৪ হাজার ৮৬০ জন।

বুধবার (১২ জানুয়ারি) পর্যন্ত সারাদেশে মোট পাঁচ লাখ ৪০ হাজার ৫২৬ জনকে বুস্টার ডোজের টিকা দেওয়া হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023