শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

বিশ্বজুড়ে আক্রান্ত আরও ৩১ লাখ, বেড়েছে মৃত্যু

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২

গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনা মহামারিতে নতুন করে আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৩০ লাখ ৯৫ হাজার ৩৮ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা প্রায় ৪ লাখ। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ কোটি ৭২ লাখ ৩৩ হাজার ৭৬৭ জনে। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন সাড়ে ৭ হাজারের বেশি মানুষ। বৃহস্পতিবার সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ হাজার ৭৯২ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে ৭ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫৫ লাখ ২৯ হাজার ৭৫০ জনে।

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে। দেশটিতে এই সময়ের মধ্যে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৮৮ হাজার ৭৯১ জন এবং মারা গেছেন ২ হাজার ২৩৮ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৬ কোটি ৪২ লাখ ৯৩ হাজার ৯৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৮ লাখ ৬৬ হাজার ৮৪৭ জন মারা গেছেন।

রাশিয়া দৈনিক প্রাণহানির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৪৫ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১৭ হাজার ৯৪৬ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৭ লাখ ২ হাজার ১৫০ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ১৮ হাজার ৪৩২ জনের।

যুক্তরাজ্যে নতুন করে করোনাভাইরাসে গত এক দিনে আক্রান্ত হয়েছেন ১ লাখ ২৯ হাজার ৫৮৭ জন এবং মারা গেছেন ৩৯৮ জন। মহামারির শুরু থেকে এই দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ৪৮ লাখ ৬২ হাজার ১৩৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৫১ হাজার ৭ জন মারা গেছেন। একই সময়ে ইতালিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯৬ হাজার ২২৪ জন এবং মারা গেছেন ৩১৩ জন।

ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৬১ হাজার ৭১৯ জন এবং মারা গেছেন ২৪৬ জন। দেশটিতে মহামারির শুরু থেকে এই এখন পর্যন্ত ১ কোটি ২৯ লাখ ৩৪ হাজার ৯৮২ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ২৬ হাজার ৩০৫ জন মারা গেছেন। একই সময়ে স্পেনে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭৯ হাজার ১২৫ জন এবং মারা গেছেন ১২৫ জন।

জার্মানিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮০ হাজার ৫৪২ জন এবং মারা গেছেন ৩৩১ জন। করোনা মহামারির শুরু থেকে ইউরোপের এই দেশটিতে এখন পর্যন্ত ৭৭ লাখ ১১ হাজার ৯৯৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ১৫ হাজার ৬০৫ জন মারা গেছেন। একই সময়ের মধ্যে ইউক্রেনে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ১১৭ জন এবং মারা গেছেন ১৯৩ জন।

করোনায় আক্রান্তের দিক থেকে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩৮ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৮৮ হাজার ৪৬৪ জন। অপরদিকে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ২৭ লাখ ১৮ হাজার ৬০৬ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ২০ হাজার ৪১৯ জনের।

ভারত করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত ৩ কোটি ৬৩ লাখ ১২ হাজার ৪৮৬ জন এবং মারা গেছেন ৪ লাখ ৮৪ হাজার ৭৪০ জন।

এছাড়া করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দক্ষিণ আফ্রিকায় ১৮১ জন, তুরস্কে ১৪৫ জন, পোল্যান্ডে ৬৮৪ জন, ফিলিপাইনে ১৪৪ জন এবং কানাডায় ১২৪ জন মারা গেছেন। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় মেক্সিকোতে মারা গেছেন ১৬২ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত উত্তর আমেরিকার এই দেশটিতে মৃত্যু হয়েছে ৩ লাখ ৫৭৪ জনের।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023