শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

ভাড়া না বাড়িয়েই অর্ধেক আসনে যাত্রী পরিবহন

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বুধবার, ১২ জানুয়ারী, ২০২২

করোনা সংক্রমণ রোধে আগামী শনিবার (১৫ জানুয়ারি) থেকে অর্ধেক যাত্রী নিয়ে চলবে গণপরিবহন। তবে এক্ষেত্রে ভাড়া না বাড়িয়ে বিদ্যমান ভাড়ায় গণপরিবহন যাত্রী পরিবহন করবে বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ।

বুধবার (১২ জানুয়ারি) বিকেলে এ তথ্য জানিয়েছেন তিনি।

খন্দকার এনায়েত উল্যাহ জানান, বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) থেকে বাসের অর্ধেক আসন ফাঁকা রেখে যাত্রী পরিবহনে সরকারের নির্দেশনা রয়েছে। তাই বাসভাড়া নির্ধারণ নিয়ে আজ (বুধবার) মালিক সমিতির নেতাদের নিয়ে নিজ কার্যালয়ে বৈঠক করেছি। মালিকদের সবাই বিদ্যমান ভাড়ায় যাত্রী পরিবহনের পক্ষে মত দিয়েছেন। তাই আগামী শনিবার থেকে বিআরটিএ নির্ধারিত ভাড়ায় যাত্রী পরিবহন করা হবে।

তিনি বলেন, দেশের সব অফিস-আদালত, কল-কারখানা খোলা। এখন বাসের অর্ধেক আসনে যাত্রী পরিবহন করলে পরিবহন সংকট দেখা দেবে। মালিক পক্ষেরও অনেক লোকসান হবে। তাই শতভাগ করোনা টিকা নিশ্চিত করে সব আসনে যাত্রী পরিবহনের দাবি জানিয়েছেন বাস মালিকরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023