শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

বগুড়ার শেরপুরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ১০ জানুয়ারী, ২০২২
dav

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস বগুড়ার শেরপুরে পালিত হয়েছে। সোমবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে এ উপলক্ষ্যে শহরের বাসষ্ট্যান্ডস্থ দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের যৌথ কর্মসুচী পালিত হয়। কর্মসুচীর শুরুতে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তেলন, জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে পুস্পমাল্য অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সাত্তার। সভা সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু, মোকাররিম হোসেন রবি, পৌর আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মকবুল হোসেন, যুগ্ম সম্পাদক দেবতোষ চক্রবর্তী লিটন, গোলাম হোসেন, উপজেলা কৃষকলীগের সভাপতি এসএম আবুল কালাম আজাদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান ভুট্টো, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নূরে আলম সানি প্রমুখ। উল্লেখ্য, ১৯৭১ সালের ২৬ মার্চের প্রথম প্রহরে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে বঙ্গবন্ধু সর্বস্তরের জনগণকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহŸান জানান। স্বাধীনতা ঘোষণার অব্যবহিত পর পাকিস্তানের সামরিক শাসক জেনারেল ইয়াহিয়া খানের নির্দেশে তাঁকে গ্রেফতার করে তদানীন্তন পশ্চিম পাকিস্তানের কারাগারে নিয়ে আটক রাখা হয়। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি সৈন্যদের বিরুদ্ধে নয় মাস যুদ্ধের পর চূড়ান্ত বিজয় অর্জিত হলেও ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে জাতি বিজয়ের পূর্ণ স্বাদ গ্রহণ করে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023