শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

করোনায় ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, শনাক্ত ১১শ ছাড়ালো

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২

দেশে করোনাভাইরাসে আক্রান্তের হার ও মৃত্যু বেড়েই চলেছে। সর্বশেষ গত ২৪ ঘন্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৫ জন পুরুষ ২ জন নারী। এই ৭ জনের মধ্যে সরকারি হাসপাতালে ৬ জন ও বেসরকরি হাসপাতালে ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৮ হাজার ৯৭ জনে। এই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ১৪০ জন।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় সরকারি ও বেসরকারি ৮৫২টি ল্যাবরেটরিতে ২৩ হাজার ৬২৯টি নমুনা সংগ্রহ ও ২৩ হাজার ৪৩৫টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১ কোটি ১৬ লাখ ১০ হাজার ৩৩৬টিতে।

নমুনা পরীক্ষায় নতুন এক হাজার ১৪০ জন রোগী শনাক্ত হয়। মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৮৯ হাজার ৯৪৭ জনে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৪ দশমিক ৮৬ শতাংশ। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃত্যুহার ১ দশমিক ৭৭ শতাংশ।

দেশে ২৪ ঘণ্টায় ১৯৬ জন রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে সুস্থ রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৫০ হাজার ৩৬৪ জনে। সুুস্থতার হার ৯৭ দশমিক ৫১ শতাংশ।

সর্বশেষ মৃত ৭ জনের মধ্যে পঞ্চাশোর্ধ্ব ২জন, ষাটোর্ধ্ব চারজন এবং ১ জন সত্তরোর্ধ্ব। তাদের মধ্যে ঢাকা বিভাগে ১ জন, চট্টগ্রামে ৪ জন, রাজশাহীতে ১ জন এবং রংপুর বিভাগে ১ জনের মৃত্যু হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023