শিরোনাম :
দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের বগুড়ায় ধারাবাহিকভাবে বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ​শিবগঞ্জে ২৮ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার শাজাহানপুরে ইন্স্যুরেন্সের টাকা আত্মসাতে শফিকের বিরুদ্ধে থানায় অভিযোগ বুড়িগঞ্জের মাদকের আঁতুড়ঘর মাচইল গ্রাম থেকে মাদকসেবী গ্রেফতার শাজাহানপুরে হেরোইনসহ কথিত মাদক কারবারি আটক আপনারা গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো? বগুড়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেনের ইন্তেকাল

ওমরাহ পালনে নতুন নির্দেশনা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২

প্রথমবার ওমরাহ পালনের অন্তত ১০ দিন পর দ্বিতীয়বার ওমরাহ পালন করা যাবে- এমন নির্দেশনা জারি করেছে সৌদি আরব। বুধবার সৌদি গেজেটে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয়েছে। দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় টুইটারে নতুন নির্দেশনা জারি করে।

টুইট বার্তায় দেয়া নির্দেশনায় বলা হয়, প্রথমবার ওমরাহ পালন শেষে দ্বিতীয়বার ওমরাহ পালনে ইচ্ছুকদের ইটামারনা বা তাওয়াক্কলনা অ্যাপের মাধ্যমে ফের আবেদন করতে হবে। ১০ দিন পর তাদের ওমরাহ পালনে অনুমতি দেয়া হবে।

এদিকে, করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের বিস্তার ঠেকাতে মক্কা ও মদিনায় আবারও সামাজিক দূরত্বের বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সৌদি সরকার ঘরের ভেতরে ও বাইরে সব জায়গায় মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক করেছে।

এর সঙ্গে মিলিয়ে মক্কা ও মদিনাতেও একই বিধান চালু করা হয়েছে। সৌদি আরবে গত মাসে করোনার সংক্রমণ এক লাফে অনেক বেড়ে গেছে। বুধবার সে দেশের স্বাস্থ্য মন্ত্রণালয় ৭৪৪ জন নতুন করোনা রোগী শনাক্ত করেছে। গত বছর আগস্টের পর এটি ছিল সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023