শিরোনাম :
৮ জেলায় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু নৈশভোজে হামলাকারীর ‘লক্ষ্যবস্তু’ ছিলেন ট্রাম্প স্ত্রীকে এক নজর দেখতে হুইল চেয়ারে ট্রাইব্রুনালে দিপু মনির স্বামী শাজাহানপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালিতে পুষ্টি সচেতনতার আহ্বান শাজাহানপুরে জলিল বাহিনীর সহযোগী আটক শ্রমিক দিবস সফল করতে বিএসকেএফ বগুড়া মহানগর শাখার লিফলেট বিতরণ শিবগঞ্জে ইজিবাইকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

অ্যাসিড নিক্ষেপকারী প্রেমিককেই বিয়ে করলেন তরুণী!

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ৩ জানুয়ারী, ২০২২

যিনি অ্যাসিড নিক্ষেপ করে মুখ বিকৃত ও চোখ অন্ধ করে দিয়েছিলেন, হামলার দুই বছর পর হামলাকারী তরুণকেই বিয়ে করেছেন অ্যাসিডদগ্ধ তরুণী। অ্যাসিডদগ্ধ তরুণীর নাম বারফিন ওজেক (২০) ও হামলাকারী হলেন ওজান সেলটিক (২৩)। তুরস্কে এই ঘটনা ঘটে।

জানা গেছে, অ্যাসিড নিক্ষেপের আগে কাসিম ও বারফিনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু সেই প্রেম একসময় ভেঙে যাওয়ার উপক্রম হয়। তাই তীব্র ক্ষোভে বারফিনের মুখে অ্যাসিড নিক্ষেপ করেন কাসিম। এসময় কাসিম চিৎকার করে তিনি বলেছিলেন, যদি আমি তোমাকে না পাই, তবে কেউ পাবে না।

এ ঘটনার পরই প্রায় অন্ধ বারফিন পুলিশের কাছে অভিযোগ করলে গ্রেফতার করা হয় কাসিমকে। কিন্তু জেলে থাকা অবস্থায়ই বিভিন্ন বারফিনের কাছে আবেগপূর্ণ চিঠি পাঠাতে থাকেন কাসিম। তিনি অনুশোচনা প্রকাশ করে বারফিনের ক্ষমা প্রার্থনা করেন। অবশেষে বারফিন তার অভিযোগ তুলে নিতে সম্মত হন।

যার ফলে ১৩ বছর ছয়মাস কারাভোগের কথা থাকলেও দুই বছর পরই কাসিম মুক্তি পান। এরপরই বিয়ের পিঁড়িতে বসেন তারা। গত ডিসেম্বর মাসে তারা বিয়েও করেছেন। একটি ছবিতে দেখা যায় বিয়ের চুক্তিপত্রে সই করছেন বিকৃত চেহারার বারফিন আর পাশে বসেই তা দেখছে তার হাস্যেজ্জ্বল স্বামী। তবে এ ঘটনায় স্তব্ধ হয়ে গেছেন বারফিনের বাবা। তিনি কিছুতেই অ্যাসিড নিক্ষেপকারীর সঙ্গে মেয়ের বিয়েকে মেনে নিতে পারছেন না। মেয়ের বিয়ের অনুষ্ঠানেও যাননি তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023