শিরোনাম :
দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের বগুড়ায় ধারাবাহিকভাবে বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ​শিবগঞ্জে ২৮ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার শাজাহানপুরে ইন্স্যুরেন্সের টাকা আত্মসাতে শফিকের বিরুদ্ধে থানায় অভিযোগ বুড়িগঞ্জের মাদকের আঁতুড়ঘর মাচইল গ্রাম থেকে মাদকসেবী গ্রেফতার শাজাহানপুরে হেরোইনসহ কথিত মাদক কারবারি আটক আপনারা গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো? বগুড়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেনের ইন্তেকাল

বগুড়ায় আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলিতে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা কর্মী গুলিবিদ্ধ

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • আপডেট সময় রবিবার, ২ জানুয়ারী, ২০২২

বগুড়ায় আধিপত্য বিস্তার নিয়ে সন্ত্রাসীদের দুই গ্রুপের মধ্যে গোলাগুলিতে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা কর্মী গুলিবিদ্ধ হয়েছে।

রবিবার (২ জানুয়ারী) রাত সাড়ে ৮টার দিকে শহরের মালগ্রাম ডাবতলা মোড়ে গোলাগুলির ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ দুইজন হচ্ছে বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নাজমুল হাসান অরেঞ্জ (২৫) ও মিনহাজ হোসেন আপেল (২৪)।

জানাগেছে, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে গত কয়েকদিন ধরে মালগ্রাম ডাবতলা এলাকায় ধাওয়া পাল্টা ধাওয়া ও অস্ত্রের মহড়া চলে আসছিল। গত শনিবার বিকেলে রাসেল নামের এক সন্ত্রাসীকে রাম দা নিয়ে ধাওয়া করে। এ সময় রাসেল মটর সাইকেল ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ তার মটর সাইকেলটি জব্দ করে।

এ ঘটনার জের ধরে রাসেল ও তার ১৫-২০ জন সহযোগী ডাবতলা মোড়ে মহড়া দেয়। এসময় প্রতিপক্ষ গ্রুপের সন্ত্রাসীরা সেখানে পৌঁছালে তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এসময় গোলাগুলির ঘটনা ঘটলে দুইজন গুলিবিদ্ধ হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়। এরমধ্যে নাজমুল হাসান অরেঞ্জের অবস্থা আশংকাজনক।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা বলেন এলাকায় টহল বাড়ানো হয়েছে। এঘটনায় জড়িতদের গ্রেফতার করতে পুলিশের একাধিক টীম অভিযান শুরু করেছে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023