শিরোনাম :
৮ জেলায় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু নৈশভোজে হামলাকারীর ‘লক্ষ্যবস্তু’ ছিলেন ট্রাম্প স্ত্রীকে এক নজর দেখতে হুইল চেয়ারে ট্রাইব্রুনালে দিপু মনির স্বামী শাজাহানপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালিতে পুষ্টি সচেতনতার আহ্বান শাজাহানপুরে জলিল বাহিনীর সহযোগী আটক শ্রমিক দিবস সফল করতে বিএসকেএফ বগুড়া মহানগর শাখার লিফলেট বিতরণ শিবগঞ্জে ইজিবাইকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

সিইসিসহ ৬ জনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় রবিবার, ২ জানুয়ারী, ২০২২

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদাসহ ছয়জনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট।

রুলে সিইসি ও নির্বাচন কমিশন সচিবসহ ছয়জনের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা জানতে চাওয়া হয়েছে।

রোববার (২ জানুয়ারি) হাইকোর্টের বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রুল জারি করেন।

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ করা সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে জারি করা হয় রুল।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এ বি এম আলতাফ হোসেন।

তিনি বলেন, চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কুমরা ইউনিয়নের নির্বাচনে সাধারণ মেম্বার প্রার্থী আহমেদ কবির আট ভোটে পরাজিত হন। তিনি পুনরায় ভোটগ্রহণের জন্য আবেদন করেন নির্বাচন কমিশনে। সেই আবেদন নিষ্পত্তি না করায় হাইকোর্টে রিট করা হয়। রিটের শুনানি নিয়ে আদালত সংশ্লিষ্ট ওয়ার্ডের ফল প্রকাশে নিষেধাজ্ঞা দেন।

কিন্তু আদালতের আদেশ অমান্য করে নির্বাচন কমিশন ওই ইউনিয়নের গেজেট প্রকাশ করে। পরে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব ও চট্টগ্রামের ডিসিসহ ছয়জনের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করা হয়। সেই আবেদনের শুনানি রুল জারি করেন হাইকোর্ট।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023