শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

বগুড়ায় কোভিড বুস্টার ডোজ দেওয়া শুরু

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • আপডেট সময় রবিবার, ২ জানুয়ারী, ২০২২

বগুড়ায় দুটি সরকারি হাসপাতালে কোভিড বুস্টার ডোজের টিকা দেওয়া হয়েছে। বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সামির হোসেন মিশু এ তথ্য নিশ্চিত করেছেন।

ডা. সামির হোসেন মিশু জানান, রবিবার সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল এবং মোহাম্মদ আলী হাসপাতালে কোভিড বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে। দ্বিতীয় ডোজ নেওয়ার ছয় মাস অতিক্রম করেছে এমন ষাটোর্ধ্বরা এসএমএস পাওয়া সাপেক্ষে প্রথম দিনে বুস্টার ডোজ নেওয়ার সুযোগ পেয়েছেন। এ ছাড়া কারও নতুন করে রেজিস্ট্রেশন করার প্রয়োজন নেই।

তিনি আরও জানান, বগুড়া শজিমেক হাসপাতালে বুস্টার ডোজ হিসেবে ফাইজার এবং মোহাম্মদ আলী হাসপাতালে অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়া হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023