শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

সিনেমা থেকে সৌদি আরব বছরে আয় করে ৩৮৫০ কোটি টাকা

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২ জানুয়ারী, ২০২২

গত চার বছর ধরে সৌদি আরবে সিনেমা মুক্তি পাচ্ছে। তার আগে দীর্ঘ ৩৫ বছর দেশটিতে সিনেমা মুক্তিতে নিষেধাজ্ঞা ছিলো। এখন দেশটিতে সিনেমা চলছে , হচ্ছে কনসার্ট। সেই কনসার্টে নারী-পুরুষদের একসঙ্গে নাচতেও দেখা যাচ্ছে।

তবে সিনেমা চালানোর অনুমতি থাকলেও সকল ধরনের সিনেমা চালানোর অনুমতি দেওয়া হয়নি। সংবেদনশীল ধর্মীয় বা রাজনৈতিক বিষয়, যৌনতা এবং সমকামিতা স্পর্শ করে এমন সিনেমা এখনও নিষিদ্ধ দেশটিতে।

সাধারণত পশ্চিম এশিয়ার সিনেমাগুলো সবচেয়ে বেশি মুক্তি পায় সৌদি আরবে। মার্কিন সাময়িকী ভ্যারাইটি এক প্রতিবেদনে জানায়, পশ্চিম এশিয়ার শীর্ষ সিনেমার বাজারে পরিণত হতে যাচ্ছে সৌদি আরব। ২০২০ সালে সৌদি আরবের সিনেমার বাজার থেকে আয় হয়েছে ১৫০ মিলিয়ন মার্কিন ডলার। এক বছরের ব্যবধানে সেই আয় বেড়েছে তিন গুণ। ২০২১ সালে সিনেমার বাজার থেকে সৌদি আরবের আয় ৪৫০ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় তিন হাজার ৮৫০ কোটি টাকার বেশি।

এমন আয়ের ফলে গবেষণা সংস্থা ওমদিয়া বলছে, ২০২৫ সালে সৌদি আরব বিশ্বের দশম বৃহত্তম সিনেবাজার হওয়ার পূর্বাভাস দিচ্ছে।

ভ্যারাইটির প্রতিবেদনে আরও জানানো হয়েছে, সিনেমা পরিবেশক সংস্থা ভক্স তিন বছর আগে সৌদি আরবে প্রবেশ করে। যারা এই তিন বছরে দেশটির ছয়টি শহরে নতুন ১৫টি সিনেমা হল খুলেছে। বর্তমানে দেশটিতে ১৫৪টি সিনেমা হল চালু আছে, যাতে ৫০০ স্ক্রিনে সিনেমা প্রদর্শিত হয়।

এখানেই শেষ নয়, সৌদি আরব তাদের বিনোদন খাতে ৬৪ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে। এই সামগ্রিক বিনিয়োগ আগামী দশকে এই বাজারকে আরও ত্বরান্বিত করবে বলে আশা করছে সংশ্লিষ্টরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023