শিরোনাম :
৮ জেলায় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু নৈশভোজে হামলাকারীর ‘লক্ষ্যবস্তু’ ছিলেন ট্রাম্প স্ত্রীকে এক নজর দেখতে হুইল চেয়ারে ট্রাইব্রুনালে দিপু মনির স্বামী শাজাহানপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালিতে পুষ্টি সচেতনতার আহ্বান শাজাহানপুরে জলিল বাহিনীর সহযোগী আটক শ্রমিক দিবস সফল করতে বিএসকেএফ বগুড়া মহানগর শাখার লিফলেট বিতরণ শিবগঞ্জে ইজিবাইকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

করোনায় বছরের শেষ দিনে দুই মৃত্যু

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী। এ নিয়ে দেশে এ ভাইরাসের আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৮ হাজার ৭২ জনে।

একই সময়ে দেশে নতুন করে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেণ ৫১২ জন। এনিয়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৫ লাখ ৮৫ হাজার ৫৩৯ জনে।

শুক্রবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় দেশের সরকারি-বেসরকারি ল্যাবরেটরিতে ১৮ হাজার ৫২২টি নমুনা সংগ্রহ এবং ১৮ হাজার ৬৭৩টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২ দশমিক ৭৪ শতাংশ।

এদিকে, একদিনে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন আরও ২৯০ জন। এনিয়ে এ পর্যন্ত দেশে মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৯ হাজার ১০১ জন।

বিভাগওয়ারি হিসাবে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজনের মধ্যে একজন ঢাকা বিভাগের এবং অন্যজন খুলনা বিভাগের বাসিন্দা ছিলেন। এসময়ে বাকি বিভাগগুলোতে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। হয়নি। মারা যাওয়া দুই জনের মধ্যে এক জন পুরুষ ও এক জন নারী।

দেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রাণঘাতি এ ভাইরাসে আক্রান্ত হয়ে একজন মারা যান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023