শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

সন্ধ্যা থেকে বন্ধ থাকবে রাজধানীর যেসব সড়ক

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১

ইংরেজি নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। তাই শুক্রবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে শনিবার (১ জানুয়ারি) ভোর ৫টা পর্যন্ত রাজধানীর বেশ কয়েকটি সড়কে যান চলাচল বন্ধ থাকবে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, অভিজাত এলাকা গুলশান, বনানী ও বারিধারা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যাতায়াতের জন্য ব্যবহার করতে হবে নির্ধারিত রাস্তা। ইংরেজি নববর্ষ-২০২২ উদযাপন নির্বিঘ্ন করতে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে ডিএমপি।

যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে কর্তব্যরত পুলিশ সদস্যদের সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে নাগরিকদের। একই সঙ্গে আইন-শৃঙ্খলা বাহিনীকে সহায়তা করার জন্য নাগরিকদের অনুরোধ জানিয়েছে ডিএমপি।

বন্ধ থাকবে যেসব সড়ক
৩১ ডিসেম্বর রাত ৮টা থেকে পরদিন ১ জানুয়ারি ভোর ৫টা পর্যন্ত গুলশান, বনানী ও বারিধারা এলাকায় যানবাহন নিয়ে প্রবেশের জন্য কামাল আতাতুর্ক এভিনিউ (কাকলী ক্রসিং) এবং মহাখালী আমতলী ক্রসিং ব্যবহার করা যাবে।

একই সময়ে গুলশান, বনানী ও বারিধারা এলাকায় প্রবেশের ক্ষেত্রে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা (ফিনিক্স রোড ক্রসিং), বনানী ১১ নম্বর রোড ক্রসিং, চেয়ারম্যান বাড়ি ক্রসিং, ঢাকা গেট, শুটিং ক্লাব, বাড্ডা লিংক রোড, ডিওএইচএস বারিধারা (ইউনাইটেড হাসপাতাল ক্রসিং) এবং নতুন বাজার ক্রসিং এলাকা ব্যবহার করা যাবে না। তবে এসব এলাকা থেকে বের হওয়ার ক্ষেত্রে ক্রসিংগুলো ব্যবহার করা যাবে।

৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে পরদিন ১ জানুয়ারি ভোর ৫টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশের ক্ষেত্রে ঢাবি শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা/কর্মচারী ব্যতিত অন্য যেকোনো ব্যক্তি/যানবাহন কেবল পুরনো হাইকোর্ট, দোয়েল চত্বর, কেন্দ্রীয় শহীদ মিনার, জগন্নাথ হলের দক্ষিণ ফটক এবং পলাশী মোড় ব্যবহার করতে পারবে। ঢাবি এলাকায় প্রবেশের ক্ষেত্রে অন্য সব ক্রসিং বন্ধ থাকবে।

৩১ ডিসেম্বর রাত ৮টা থেকে শাহবাগ, নীলক্ষেত ক্রসিং, দোয়েল চত্বর ক্রসিং, বক্শী বাজার ক্রসিং, পলাশী ক্রসিং এবং চাঁনখারপুল/শহীদুল্লাহ হল ক্রসিং দিয়ে কোনো যানবাহন প্রবেশ করতে পারবে না।

কেউ বেপরোয়া, মদ্যপ ও বিপজ্জনকভাবে গাড়ি চালালে তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সড়ক ব্যবহার সংক্রান্ত যেকোনো জরুরি প্রয়োজনের জন্য ফোন নম্বর: ডিসি ট্রাফিক (গুলশান) ০১৩২০০৪৪৩৬০, এডিসি ট্রাফিক (গুলশান) ০১৩২০০৪৪৩৬১, এসি ট্রাফিক (গুলশান) ০১৩২০০৪৪৩৭২, এসি ট্রাফিক (মহাখালী) ০১৩২০০৪৪৩৭৫, এসি ট্রাফিক (বাড্ডা) ০১৩২০০৪৪৩৭৮, ডিসি ট্রাফিক (রমনা) ০১৩২০০৪২২৬০, এডিসি ট্রাফিক (রমনা) ০১৩২০০৪২২৬১, ডিসি (গুলশান) ০১৩২০০৪১৪২০ এবং ডিসি (রমনা) ০১৩২০০৩৯৪৪০।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023