শিরোনাম :
দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের বগুড়ায় ধারাবাহিকভাবে বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ​শিবগঞ্জে ২৮ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার শাজাহানপুরে ইন্স্যুরেন্সের টাকা আত্মসাতে শফিকের বিরুদ্ধে থানায় অভিযোগ বুড়িগঞ্জের মাদকের আঁতুড়ঘর মাচইল গ্রাম থেকে মাদকসেবী গ্রেফতার শাজাহানপুরে হেরোইনসহ কথিত মাদক কারবারি আটক আপনারা গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো? বগুড়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেনের ইন্তেকাল

বগুড়ায় ‘বঙ্গবন্ধু ও স্বাধীনতা’ বইমেলার উদ্বোধন

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১

বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলার অংশ হিসেবে বগুড়ায় আজ বৃহস্পতিবার সকালে শহীদ খোকন পার্কে চারদিনের বইমেলার উদ্বোধন করা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির উদ্যোগে এ মেলা শুরু হয়।

জেলা প্রশাসনের বাস্তবায়নে মেলা চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ও বইমেলার উদ্বোধন করেন। বগুড়া জেলা প্রশাসক মো. জিয়াউল হক। তিনি বলেন, বাংলাদেশকে জানতে হলে বঙ্গবন্ধুকে জানতে হবে। বঙ্গবন্ধু ছাড়া এদেশ স্বাধীনতার স্বাদ পেতনা।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মাসুম আলী বেগের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, জেলা পরিষদের সদস্য মাহফুজুল ইসলাম রাজ।
মেলায় প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত বইমেলা চলবে। মেলায় ৪০টি বিভিন্ন বইয়ের স্টল স্থান পেয়েছে। এতে বঙ্গবন্ধুর জীবন আদর্শ নিয়ে বেশ কিছু বই স্থান পেয়েছে। বঙ্গবন্ধুকে জানবার জন্য স্কুলের শিক্ষার্থীসহ স্টলে বই কিনতে ভিড় করে সাধারণ মানুষ। মেলার আয়োজক কমিটি মনে করেন শুক্রবার ও শনিবার সরকারি ছুটি থাকায় এই দিন আরও বেশি ভিড় হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023