শিরোনাম :
৮ জেলায় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু নৈশভোজে হামলাকারীর ‘লক্ষ্যবস্তু’ ছিলেন ট্রাম্প স্ত্রীকে এক নজর দেখতে হুইল চেয়ারে ট্রাইব্রুনালে দিপু মনির স্বামী শাজাহানপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালিতে পুষ্টি সচেতনতার আহ্বান শাজাহানপুরে জলিল বাহিনীর সহযোগী আটক শ্রমিক দিবস সফল করতে বিএসকেএফ বগুড়া মহানগর শাখার লিফলেট বিতরণ শিবগঞ্জে ইজিবাইকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

দেশে আরও ৪ জনের ওমিক্রন শনাক্ত, মোট শনাক্ত ৭

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১

দেশে গত ২৪ ঘন্টায় ৪ জ‌নের শরী‌রে ওমিক্রন শনাক্ত হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত মোট ৭ জনের দেহে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে। এর আগে গত ৯ ডিসেম্বর জিম্বাবুয়ে থেকে ফেরত দুই নারী ক্রিকেটারের ওমিক্রনে আক্রান্ত হওয়ার খবর সরকারিভাবে জানানো হয়েছিল। এরপর সোমবার রাতে জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জার (জিআইএসএআইডি) ওয়েবসাইটে গত ২৩ ডিসেম্বর সংগ্রহ করা নমুনায় ঢাকায় অবস্থানকারী ৫৬ বছর বয়সী এক পুরুষ রোগীর ওমিক্রন শনাক্ত হবার কথা জানায়।

তবে মঙ্গলবার সন্ধ্যায় একজন ও রাতে আরও ৩ জন ওমিক্রনে আক্রান্ত শনাক্তের তথ্য জানায় জিআইএসএআইডি। নতুন শনাক্তদের মধ্যে একজনের নমুনার জিনোম সিকোয়েন্স আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র (আইসিডিডিআর,বি) করে বলে জিআইএসএআইডির প্রতিবেদনে বলা হয়েছে।

এর আগে গত ৯ ডিসেম্বর বাংলাদেশের জাতীয় নারী ক্রিকেট দলের ২ জনের শরীরে এই ভ্যারিয়েন্টের অস্তিত্ব পাওয়া গিয়েছিল।

ঢাকায় ফেরত আসার পর তাদের রাজধানীর একটি হোটেলে আইসোলেশনে রাখা হয়। পরে ৬ ডিসেম্বর স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বাংলাদেশ নারী দলের দুই সদস্য করোনা পজিটিভ এসেছেন। এর পাঁচ দিন পর ১১ ডিসেম্বর স্বাস্থ্য অধিদপ্তর জানায়, তারা দুজনই করোনার ওমিক্রন ধরনে আক্রান্ত হয়েছেন। এরপর গত ২০ ডিসেম্বর তারা সুস্থ হয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023