শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

রেন্টাল বিদুৎকেন্দ্রগুলো চলবে ‘নো পাওয়ার নো পেমেন্টে’

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১

অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল জানিয়েছেন, দেশের রেন্টাল বিদ্যুৎকেন্দ্রগুলোতে নো পাওয়ার, নো পেমেন্ট সিস্টেম করা হচ্ছে। বর্তমানে রেন্টাল পাওয়ার প্ল্যান্ট যেগুলো আছে, সেগুলোর মেয়াদ আগেই শেষ হয়ে গেছে। বুধবার দুপুরে অর্থনৈতিক বিষয়ক ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে মোস্তফা কামাল বলেন, আমাদের আরও অনেকগুলো পাওয়ার প্ল্যান্ট করতে হবে। আমাদের কিছু পাওয়ারপ্ল্যান্ট পাইপলাইনে ছিল, সেগুলোকে আমরা এখন আর অনুমোদন দিচ্ছি না। আটটি পাওয়ার প্ল্যান্ট এভাবে বাতিল করা হয়েছে, যেগুলো পাইপলাইনে ছিল।

নতুন দুটি বিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ মুহূর্তে আমাদের এখানে তারা আরও এক, দুই কিংবা পাঁচ বছর অপারেট করবে। সেজন্য কোনো এক্সট্রা চার্জ দিতে হবে না। শুধু চার্জ দিতে হবে যখন তাদের কাছ থেকে ইলেক্ট্রিসিটি কিনবো, যে পরিমাণ কিনবো সে পরিমাণ চার্জ। এখানে আমরা কোনভাবে লস করার সুযোগ রাখিনি।

বিদ্যুতের দাম বাড়ানোর প্রসঙ্গে তিনি বলেন, মানুষের অ্যাফোর্টেবিলিটি কমে গেছে। সেটি বাড়ানোর জন্য সরকার বিভিন্ন উদ্যোগও গ্রহণ করেছে। আমি বিশ্বাস করি এখন সবাই ভালো অবস্থানে আছেন। বিদ্যুতের দাম বাড়ানো হবে কিনা সে প্রস্তাব এখনো আমাদের কাছে আসেনি, যখন আসবে তখন আপনাদের কাছে সেটি শেয়ার করব এবং আপনারা জানতে পারবেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023