শিরোনাম :
৮ জেলায় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু নৈশভোজে হামলাকারীর ‘লক্ষ্যবস্তু’ ছিলেন ট্রাম্প স্ত্রীকে এক নজর দেখতে হুইল চেয়ারে ট্রাইব্রুনালে দিপু মনির স্বামী শাজাহানপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালিতে পুষ্টি সচেতনতার আহ্বান শাজাহানপুরে জলিল বাহিনীর সহযোগী আটক শ্রমিক দিবস সফল করতে বিএসকেএফ বগুড়া মহানগর শাখার লিফলেট বিতরণ শিবগঞ্জে ইজিবাইকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

দুই দিনের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা, বাড়বে শীত

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১

উত্তরের হিমেল হাওয়ায় জেঁকে বসেছে শীত। এর মধ্যেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে দুই দিনের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জানুয়ারির প্রথম সপ্তাহে জাঁকিয়ে নামতে পারে শীত। আগামীকাল বুধবার উত্তরাঞ্চলসহ দেশের কয়েকটি এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। বৃষ্টি হতে পারে রাজধানীতেও।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আকাশে মেঘের কারণেই শীত কমেছে। দিনের তাপমাত্রা বেড়েছে। কারণ, কোথাও মেঘ আর জলীয় বাষ্প বেশি থাকলে শীতের ঠান্ডা বাতাস প্রবাহিত হতে পারে না। ভারতের হিমালয়ের পাদদেশ থেকে ভেসে আসা ওই মেঘ আরও দুই-তিন দিন থাকতে পারে। ফলে উত্তরাঞ্চল ছাড়া দেশের অন্যত্র তেমন শীত থাকবে না। জানুয়ারির এক থেকে তিন তারিখের মধ্যে উত্তরাঞ্চলে আবারও শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।

২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তত্সংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

মঙ্গলবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্য রাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে তিন দিনের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আরও বলা হয়েছে, সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া তাপমাত্রা কমতে পারে।

গতকাল সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীর দিনের তাপমাত্রা কিছুটা বেড়ে ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

মঙ্গলবার সকাল থেকে ঢাকায় উত্তর অথবা উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬৯ শতাংশ।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ২০ মিনিটে এবং আগামীকাল বুধবার (২৮ ডিসেম্বর) সূর্যোদয় ভোর ৬ টা ৪০ মিনিটে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023