শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে সহিংসতায় নিহত ৩, আহত অর্ধশতাধিক

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১

সংঘাত ও সহিংসতার মধ্য দিয়ে শেষ হয়েছে চতুর্থ ধাপে ৮৩৮টি ইউনিয়ন পরিষদ ও তিনটি পৌরসভা নির্বাচন। রোববার অনুষ্ঠিত এই নির্বাচনে দেশের বিভিন্ন জেলায় সংঘর্ষ, উত্তেজনা ও বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়।

কিছু স্থানে ভোটকেন্দ্র দখল, ব্যালট ছিনতাই, সংঘর্ষ, গুলি এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়া কয়েকটি এলাকায় নির্বাচন কর্মকর্তা ও বিজয়ী প্রার্থীর ওপরও হামলার ঘটনাও ঘটেছে। এসব ঘটনায় নিহত হয়েছেন ৩ জন এবং আহত হয়েছেন অর্ধশতাধিক।

 

এদিকে চতুর্থ ধাপে ৮৩৮টি ইউনিয়ন পরিষদ ও তিনটি পৌরসভা নির্বাচনের ভোট ভোট সুষ্ঠু হয়েছে বলে দাবি করেছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হুমায়ুন কবীর খোন্দকার। রোববারের নির্বাচনে ৭০ শতাংশের বেশি ভোট পড়েছে বলে দাবি তার।

সংবাদ সম্মেলনে সচিব বলেন, আমি খোঁজ নিয়েছি বিভিন্নভাবে। সব মিলিয়ে এ নির্বাচন সুষ্ঠু হয়েছে, আনন্দমুখর পরিবেশে ভোট হয়েছে, জনগণের সম্পৃক্ততা ছিল। তাই ভোটারদের উপস্থিতি আমরা ৭০ শতাংশের বেশি আশা করছি।

 

তিনি বলেন, শুধু এই ধাপের নির্বাচনই নয় আগের তিন ধাপসহ এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রতিটি ধাপে নির্বাচন সুষ্ঠু হয়েছে।

দেশেরে বিভিন্ন অঞ্চল থেকে বাংলাদেশ জার্নালের প্রতিনিধিদের পাঠানো তথ্যের ভিত্তিতে নির্বাচনে সংঘাত ও সহিংসতারর চিত্র তুলে ধরা হলো……..

সিলেট: সিলেটের গোলাপগঞ্জে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার রাতে উপজেলার সিলেট-জকিগঞ্জ সড়কের ফুলবাড়ি ইউনিয়নের বৈটিকর বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে৷ এ ঘটনায় আব্দুস সালাম নামের এক সাইকেল মেকানিকের মৃত্যু হয়েছে। এছাড়া আরও ৭-৮ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের পুলিশ সুপার (এসপি) ফরিদ উদ্দিন। নিহত সালাম লক্ষ্মীপাশা ইউপির রামপা দক্ষিণ ভাগ এলাকার বাসিন্দা।

 

ঠাকুরগাঁওয়: ঠাকুরগাঁওয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে রাস্তা অবরোধ এবং এ নিয়ে সংঘর্ষের ঘটনায় পুলিশের গুলিতে হামিদুল ইসলাম (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন। রাতে সদর উপজেলার রুহিয়া থানার রাজাগাঁও ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত হামিদুল ইসলাম রাজাগাঁও ইউনিয়নের আসাননগর গ্রামের মৃত তছির উদ্দীনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন রুহিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্ত রঞ্জন।

তিনি বলেন, ঘটনাস্থলেই একজন মারা গেছেন। প্রশাসনের লোকজন সেখানে গেছেন। বিস্তারিত পরে জানানো হবে। আহতরা বর্তমানে ঠাকুরগাঁও সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

রাঙ্গাবালী: পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নে গুলিবিদ্ধ হয়ে আবদুল খালেক (৪৫) নামে এক মেম্বার প্রার্থীর সমর্থকের মৃত্যু হয়েছে।

রোববার সন্ধ্যার পর চরমন্তাজ ইউনিয়নে নয়ার চর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ওই ব্যক্তি গুলিবিদ্ধ হন। তবে কার গুলিতে তিনি নিহত হয়েছেন সে বিষয়ে এখনো দায়িত্বশীল কোনো পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জগলুল।

তিনি বলেন, আমি নদীতে আছি, এখনও কিছু বলতে পারছি না। চরমোন্তাজ পৌঁছানোর পর বিস্তারিত জানাতে পারব।

কিশোরগঞ্জ: জেলার কটিয়াদী উপজেলার সহশ্রাম-ধূলদিয়া ইউনিয়নের গৌরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট গণনা শেষে ভোটের সরঞ্জাম নিয়ে মাইক্রোবাসযোগে ফেরার পথে নির্বাচন কর্মকর্তাদের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। রোববার রাত ৮টার দিকে এ হামলার ঘটনা ঘটে। একপর্যায়ে মাইক্রোবাসটিতে আগুন দিয়ে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা।

ভোটের সরঞ্জাম নিয়ে নির্বাচন কর্মকর্তারা ওই এলাকার একটি বাড়িতে গিয়ে আশ্রয় নিলে সেখানে গিয়েও হামলা চালানো হয় ও তাদের সঙ্গে থাকা সরঞ্জাম ছিনিয়ে নেয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা। খবর পেয়ে বিজিবি ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অর্ধশত রাউন্ড শটগানের গুলি ছুড়ে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন কটিয়াদী থানার ওসি এসএম শাহদাত।

তিনি বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভোটগ্রহণ কর্মকর্তারা এখন নিরাপদে রয়েছেন। এছাড়া ওই এলাকার পরিস্থিতিও স্বাভাবিক। পরবর্তীতে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থান রয়েছে পুলিশ।

 

যশোর: জেলার অভয়নগর উপজেলায় দুটি ইউপিতে ৩ টি কেন্দ্র দখলের চেষ্টা করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে, লাঠিপেটা করে ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এতে এক পুলিশ কর্মকর্তা, দুজন চেয়ারম্যান প্রার্থী, একজন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও একজন পোলিং কর্মকর্তা আহত হয়েছেন। এ সময় চারটি কেন্দ্রে ভোট বন্ধ থাকে।

ফেনী: সোনাগাজীতে বিভিন্ন কেন্দ্রে ইউপি সদস্য প্রার্থীদের সমর্থকদের মধ্যে বিক্ষিপ্ত সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। এর মধ্যে শিশুসহ ১২ জন গুলিবিদ্ধ হয়েছেন।

 

জামালপুর: জেলার সরিষাবাড়ীতে চর সরিষাবাড়ী উচ্চবিদ্যালয় কেন্দ্রে দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। হবিগঞ্জের বানিয়াচং উপজেলার খাগাউড়া ইউপিতে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন।

গাইবান্ধার: জেলার গোবিন্দগঞ্জের শিবপুর (পাঁচগচি) ফজরিয়া সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী সেকেন্দার আলীসহ ১০ জন আহত হন।

চুয়াডাঙ্গা: জেলার সদর উপজেলার আলুকদিয়া ইউপিতে ভোট চলাকালে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে স্বতন্ত্র প্রার্থী ইসলাম উদ্দিনের সমর্থক দুই ভাই আহত হয়েছেন। গতকাল দুপুর ১২টার দিকে জোড়াঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ওই হামলার ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন জোড়াঘাটা হুচুকপাড়ার আবদুস সাত্তারের দুই ছেলে রাজু আহম্মেদ (২৮) ও রাসেল আহম্মেদ (২২)।

 

চাঁপাইনবাবগঞ্জ: জেলার ভোলাহাট উপজেলার গোহালবাড়ি ইউপিতে গতকাল দুপুরে খালে আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শটগানের গুলি ছোড়ে। পরে ওই কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া: জেলার আখাউড়া উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনিয়ন্দ উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সহকারী প্রিসাইডিং অফিসার অলোক কুমার চক্রবর্তীকে প্রত্যাহার করা হয়।

ভোটগ্রহণ চলাকালে এক চেয়ারম্যান প্রার্থী এজেন্টের কাছে সহকারী প্রিসাইডিং অফিসারের নাম লেখা টাকার খাম পাওয়ায় তাকে প্রত্যাহার করা হয় বলে দ্বায়িত্বশীল সূত্র নিশ্চিত করে।

এছাড়া খাগড়াছড়ির রামগড় ইউপিতে একটি ভোটকেন্দ্রে যাওয়ার পথে ৫-৬টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। গতকাল সকালে ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বটতলা এলাকার ওই ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023