শিরোনাম :
দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের বগুড়ায় ধারাবাহিকভাবে বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ​শিবগঞ্জে ২৮ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার শাজাহানপুরে ইন্স্যুরেন্সের টাকা আত্মসাতে শফিকের বিরুদ্ধে থানায় অভিযোগ বুড়িগঞ্জের মাদকের আঁতুড়ঘর মাচইল গ্রাম থেকে মাদকসেবী গ্রেফতার শাজাহানপুরে হেরোইনসহ কথিত মাদক কারবারি আটক আপনারা গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো? বগুড়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেনের ইন্তেকাল

একদিনে প্রায় ৩ হাজার মানুষের মৃত্যু

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১

গত একদিনে সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন দুই হাজার ৯৮৫ জন। একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন তিন লাখ ৮১ হাজার ২১৫ জন।

সোমবার সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের তথ্যমতে, বিশ্বে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছে ২৮ কোটি ৩ লাখ ১৫ হাজার ৮৮২ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫৪ লাখ ১৬ হাজার ২৭৩ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৫ কোটি ৩ লাখ ৪৪ হাজার ২৫৬ জন।

গত এক দিনে সর্বোচ্চ শনাক্ত দেখেছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এই সময়ে আক্রান্ত হয়েছে ৯৬ হাজার ৩৮৪ জন। ভাইসটিতে আক্রান্ত হয়ে দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৮ লাখ ৩৭ হাজার ৮৫৪ জন।

সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে রাশিয়ায়। এই সময়ে দেশটিতে মারা গেছে ৯৬৮ জন। আর শনাক্ত হয়েছে ২৩ হাজার ৭২১ জন।

এছাড়া ফ্রান্সে আক্রান্ত ২৭ হাজার ৬৯৭ জন এবং মৃত্যু ৯৬ জন, ইতালিতে আক্রান্ত ২৪ হাজার ৮৮৩ জন এবং মৃত্যু ৮১ জন, রাশিয়ায় আক্রান্ত ২৩ হাজার ৭২১ জন এবং মৃত্যু ৯৬৮ জন, তুরস্কে আক্রান্ত ২০ হাজার ১৩৮ জন এবং মৃত্যু ১৭৩ জন, জার্মানিতে আক্রান্ত ১০ হাজার ১৫৮ জন এবং মৃত্যু ৫৬ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছে পাঁচ কোটি ৩২ লাখ ২২ হাজার ৪২৪ জন। মৃত্যু হয়েছে আট লাখ ৩৭ হাজার ৭৫৪ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় তিন কোটি ৪৭ লাখ ৮৯ হাজার ৩৯৭ জন সংক্রমিত হয়েছে। মৃত্যু হয়েছে চার লাখ ৭৯ হাজার ৬৮২ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছে দুই কোটি ২২ লাখ ৩৯ হাজার ৪৩৬ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ছয় লাখ ১৮ হাজার ৪৮৪ জনের।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023