শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

বড়দিনের অনুষ্ঠানে বোমা হামলা, নিহত অন্তত ৬

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১

কঙ্গোর (ডিআর কঙ্গো) পূর্বাঞ্চলীয় শহর বেনির একটি রেস্তোরাঁয় আত্মঘাতী বোমা হামলায় হামলাকারীসহ আন্তত ৬ জন নিহত হয়েছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। প্রতিবেদেন বলা হয়, এই ঘটনায় আহত হয়েছেন আরও ১৩ জন। শনিবার সন্ধ্যার দিকে যখন এই হামলা হয়, সেসময় রেস্তোরাঁটিতে বড়দিন উদযাপন উৎসব চলছিলো। ৩০ জনেরও বেশি মানুষ সেই উদযাপনে উপস্থিত ছিলেন।

বেনি পুলিশের বরাত দিয়ে এক প্রতিবেদনে বিবিসি জানায়, দেহে বোমা বাঁধা ওই হামলাকারী যখন রেস্তোরাঁর ভেতরে ঢোকার চেষ্টা করছিল, তখন গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তাকে বাধা দেন সেখানে উপস্থিত পুলিশ সদস্যরা। পুলিশের বাধার কারণে ভেতরে ঢুকতে না পেরে গেটের কাছেই বিস্ফোরণ ঘটায় ওই ব্যক্তি।

বেনির পুলিশ কর্মকর্তারা বিবিসিকে জানিয়েছেন, হামলাকারী সহ ৫ জন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

এখন পর্যন্ত হামলার দায় কোনো ব্যক্তি বা গোষ্ঠী স্বীকার করেনি, তবে কঙ্গোর পুলিশ ও গোয়েন্দা কর্মকর্তারা এই হামলার জন্য অ্যালাইড ডেমোক্র্যাটিক ফোর্স (এডিএফ) নামের একটি জঙ্গি গোষ্ঠীকে দায়ী করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023