বিশ্বে প্রথম ‘ডুয়েল মোড ভেহিকল’ চালু করল জাপান

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১

বাস নাকি ট্রেন! সড়কের বাস চলছে রেললাইনে। বিশ্বে প্রথমবারের মতো এমন বাহন তৈরি করে বিশ্বব্যাপী সাড়া ফেলেছে জাপান। উদ্ভাবকরা এর নাম দিয়েছে ‘ডুয়েল মোড ভেহিকল’। এটি সমানভাবে সড়ক এবং রেললাইনে চলতে পারে। শনিবার জাপানের তোকুশিমা প্রিফেকচারের কাইয়ো শহরে পরীক্ষা-নিরীক্ষা শেষে এর বাণিজ্যিক যাত্রাও শুরু হয়েছে।

ডুয়েল মোড ভেহিকেল বা ডিএমভি নামের এই গাড়িটি রেল লাইনে চলতে পারবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার গতিতে। আর সড়কে উঠলে এর গতি হবে ঘণ্টায় ১০০ কিলোমিটার। এটি সর্বোচ্চ ২১ জন যাত্রী বহন করতে পারবে। খবর রয়টার্সের।

সড়ক থেকে রেললাইনে চলাচলের উপযোগী হতে গাড়িটির সময় লাগে মাত্র ১৫ সেকেন্ড। সুইচের মাধ্যমে পরিবর্তন হবে ইস্পাতের চাকায়। যখন বাসটি রাস্তা থেকে রেল লাইনে যায় তখন সামনে টায়ারের চাকা গুলো ভেতরে চলে যায় আর রেলের চাকা বেরিয়ে আসে। তখন স্বাভাবিক ভাবেই চলাচল করতে পারে বাসটি।

জাপানের আশা কোস্ট রেল কোম্পানির সিইও শিগেকি মিউরা বলেন, ‘এই বাহন বিশেষ করে গ্রামীণ জনপদের জন্য খুবই কার্যকর হবে। আশা করছি আগামী দিনের জন্য এটি হবে সবচেয়ে সেরা গণপরিবহন।’

ডিজেল চালিত এই বাস প্রাথমিকভাবে চলবে তোকুশিমা থেকে কোচি শহর পর্যন্ত দেড়শ কিলোমিটার পথে। জাপানের প্রত্যাশা, স্থানীয় অর্থনীতির পাশাপাশি দেশের পর্যটন খাতকে আরও আকর্ষণীয় করে তুলবে আধুনিক এই পরিবহন ব্যবস্থা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023