শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

রাত পোহালেই ৮৩৮ ইউপিতে ভোট

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১

চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ হবে আগামীকাল রোববার (২৬ ডিসেম্বর)। এ ধাপে ৫৮ জেলার ১১৮ উপজেলার ৮৩৮টি ইউপিতে ভোট হবে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।

ইতোমধ্যে চতুর্থ ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২৯৫ জন নির্বাচিত হয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান ৪৮ জন, সংরক্ষিত মহিলা মেম্বার ১১২ এবং ১৩৫ জন সাধারণ মেম্বার রয়েছেন। এ ধাপের নির্বাচনে ভোটকেন্দ্রের সংখ্যা ৯ হাজার ২২৪টি, ভোটকক্ষ ৪৯ হাজার ৮৩২টি। নির্বাচনে এক কোটি ৬২ লাখ ৭৪ হাজার ৬৬০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

এই ধাপে চেয়ারম্যান পদে তিন হাজার ৮১৪ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯ হাজার ৫১৩ জন এবং সাধারণ সদস্য পদে ৩০ হাজার ১০৬ জন প্রার্থী ভোটের লড়াই করবেন।

নির্বাচন কমিশনের (ইসি) যুগ্ম সচিব এসএম আসাদুজ্জামান জাগো নিউজকে জানিয়েছেন, ৮৩৮টি ইউপির মধ্যে ৩৮টিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) এবং বাকিগুলোতে প্রচলিত ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।

তিনি আরও জানান, শুক্রবার (২৪ ডিসেম্বর) মধ্যরাত (রাত ১২টা) থেকে এসব এলাকায় সব ধরনের নির্বাচনী প্রচার প্রচারণা বন্ধ রয়েছে। একই সময় থেকে মোটরসাইলে চলচলও বন্ধ রয়েছে। মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে ২৯ নভেম্বর (সোমবার) দিবাগত মধ্যরাত (রাত ১২টা) পর্যন্ত। এছাড়া শনিবার (২৭ নভেম্বর) দিবাগত মধ্যরাত (রাত ১২টা) থেকে ২৬ নভেম্বর (রোববার) দিবাগত মধ্যরাত (রাত ১২টা) পর্যন্ত যন্ত্রচালিত সব যানবাহন চলাচল বন্ধ থাকবে।

তবে সাংবাদিক, নির্বাচন কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীসহ জরুরি সেবার কাজে নিয়োজিতদের জন্য এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

এসএম আসাদুজ্জামান আরও জানান, ভোটের পরিবেশ শান্ত রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ইতোমধ্যে নির্বাচনী এলাকায় অবস্থান নিয়েছেন। প্রতিটি ভোটকেন্দ্রে ২২ জন করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ভোটের দায়িত্বে থাকবেন।

এছাড়া প্রতি ইউপিতে পুলিশ, এপিবিএন ও ব্যাটালিয়ন আনসারের সমন্বয়ে একটি করে মোবাইল ফোর্স এবং প্রতি তিনটি ইউপিতে তিনটি করে স্ট্রাইকিং ফোর্স মোতায়েন করা হয়েছে। প্রতি উপজেলায় র‌্যাবের দুইটি মোবাইল টিম ও একটি স্ট্রাইকিং ফোর্স, বিজিবির দুইটি মোবাইল ফোর্স (দুই প্লাটুন), একটি স্ট্রাইকিং ফোর্স (এক প্লাটুন); প্রতি উপকূলীয় উপজেলায় কোস্টগার্ডের দুইটি মোবাইল টিম (দুই প্লাটুন) ও একটি স্ট্রাইকিং ফোর্স (এক প্লাটুন); প্রতি উপজেলায় একজন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োজিত রয়েছেন বলেও জানান ইসির এ যুগ্ম সচিব।

ইতোমধ্যে তিন ধাপের ভোটগ্রহণ শেষ করেছে ইসি। পঞ্চম ধাপে ৭০৭টি ইউপিতে ৫ জানুয়ারি এবং ষষ্ঠ ধাপে ২১৯ ইউপিতে ৩১ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023