শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

নন্দীগ্রামে ৪৯ ভোট কেন্দ্রের ২৮ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১

রাত পোহালেই চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন। আজ রোববার (২৬ ডিসেম্বর) বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ৪টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদে ৪ জন, বিদ্রোহী ৩ জন, সতন্ত্র (বিএনপি) ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া সংরক্ষিত মহিলা সদস্য (মহিলা) পদে ৫৬ জন ও সাধারণ সদস্য (মেম্বার) পদে ১২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

জানা গেছে, নন্দীগ্রাম উপজেলার ৪টি ইউনিয়নে মোট ৪৯ টি ভোট কেন্দ্রের মধ্যে ২৮ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। তবে ভাটরা ইউনিয়নে ১২টি ভোট কেন্দ্রের মধ্যে ৯টিই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সকাল ৮ থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। উপজেলার ৪টি ইউনিয়নে ভোটার সংখ্যা ১ লাখ ১৯ হাজার ৯৫ জন। এরমধ্যে পুরুষ ৫০ হাজার ৮৮১ ও মহিলা ৫১ হাজার ১১৪ জন ভোটার রয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কেন্দ্রগুলোতে পুলিশ, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও আনসার সদস্য ছাড়াও নির্বাহী এবং জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবে। শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের লক্ষে চার ইউপিতে ৬ স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

নন্দীগ্রাম সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন বর্তমান চেয়ারম্যান প্রভাষক আব্দুল বারী (বিএনপি/স্বতন্ত্র-চশমা), রেজাউল করিম কামাল (বিএনপি-স্বতন্ত্র-আনারস), মখলেছুর রহমান মিন্টু (আ.লীগ মনোনীত নৌকা)। ভাটরা ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন বর্তমান চেয়ারম্যান মোরশেদুল বারী (আ.লীগ মনোনীত-নৌকা), আবদুল্লাহেল বাকী (আ.লীগ বিদ্রোহী/স্বতন্ত্র-ঘোড়া), মজনুর রহমান মজনু (আ.লীগ বিদ্রোহী/স্বতন্ত্র-আনারস), মোখলেছুর রহমান (ইসলামী আন্দোলন বাংলাদেশ-হাত পাখা), লুৎফর রহমান (স্বতন্ত্র-মোটর সাইকেল)। থালতা মাজগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন বর্তমান চেয়ারম্যান আব্দুল মতিন (বিএনপি/স্বতন্ত্র-আনারস), জিল্লুর রহমান (স্বতন্ত্র), সাবেক চেয়ারম্যান এ্যাড. ইলিয়াছ আলী (বিএনপি/স্বতন্ত্র-মোটর সাইকেল), এহসানুল হক (স্বতন্ত্র-চশমা), মাহবুবুর রহমান (স্বতন্ত্র-ঘোড়া), হাফিজুর রহমান নান্টু (আ.লীগ মনোনীত-নৌকা)। ভাটগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন বর্তমান চেয়ারম্যান আবুল কালাম আজাদ (বিএনপি/স্বতন্ত্র-চশমা), জুলফিকার আলী (আ.লীগ মনোনীত-নৌকা), রেজাউৎদৌলা ববি (আ.লীগ বিদ্রোহী/স্বতন্ত্র-মোটর সাইকেল), সাবেক চেয়ারম্যান শামছুর রহমান (বিএনপি/স্বতন্ত্র-আনারস), এহতেশামুল বাবু (বিএনপি/স্বতন্ত্র-ঘোড়া)।

নন্দীগ্রাম উপজেলা নির্বাচন অফিসার আব্দুস সালাম বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের লক্ষে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। চার ইউনিয়নে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এবিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, শান্তিপূর্ণ ভোট গ্রহণের লক্ষে নির্বাচনী এলাকায় পুলিশ, বিজিবি, র‌্যাব ও আনসার এবং ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবে। ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রগুলোতে সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণের জন্য ৬ স্তরের নিরাপত্তা নেয়া হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023