শিরোনাম :
৮ জেলায় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু নৈশভোজে হামলাকারীর ‘লক্ষ্যবস্তু’ ছিলেন ট্রাম্প স্ত্রীকে এক নজর দেখতে হুইল চেয়ারে ট্রাইব্রুনালে দিপু মনির স্বামী শাজাহানপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালিতে পুষ্টি সচেতনতার আহ্বান শাজাহানপুরে জলিল বাহিনীর সহযোগী আটক শ্রমিক দিবস সফল করতে বিএসকেএফ বগুড়া মহানগর শাখার লিফলেট বিতরণ শিবগঞ্জে ইজিবাইকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

উন্নয়নযাত্রায় পাশে চাই: মালদ্বীপকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১

বাংলাদেশ তার সম্ভাবনা নিয়ে এগিয়ে চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বাংলাদেশ ও মালদ্বীপের উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুসংহত হবে। পারস্পরিক সুবিধার জন্য আগামী পঞ্চাশ বছরের উন্নয়ন যাত্রায় মালদ্বীপকে আমাদের অংশীদার হওয়ার আহ্বান জানাই।

বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেলে মালদ্বীপের সংসদ ‘পিপলস মজলিশ’-এ দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

বিশ্বের ৩৪টি বৃহত্তম অর্থনীতির মধ্যে বাংলাদেশ স্থান করে নিয়েছে বলে জানিয়ে শেখ হাসিনা জানান, বাংলাদেশ উন্নয়নশীল দেশের কাতারে উন্নীত হওয়ায় বাণিজ্যেরে ক্ষেত্রে কিছু সহযোগিতা বঞ্চিত হবে। সেজন্য অর্থনীতিকে বৈচিত্র্যপূর্ণ করার পাশাপাশি নতুন বাজার খোঁজার ওপর গুরুত্ব দেয়া হচ্ছে।

উন্নয়ন তার নিজস্ব চ্যালেঞ্জ নিয়ে আসে বলে মনে করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, স্বল্পোন্নত দেশ হিসেবে আমরা কিছু সুবিধা ভোগ করতাম। উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ায় সে সুবিধাগুলো প্রত্যাহার হয়ে যাবে।

বাংলাদেশের ৪১১ বিলিয়ন ডলারের অর্থনীতির উল্লেখ করে তিনি বলেন,‘নিজেদের বিচ্ছিন্ন রেখে কোনও উন্নয়ন সম্ভব নয়। মহামারি আমাদের শিখিয়েছে, নির্ভরশীল এবং উন্নত, নিরাপদ ও সমৃদ্ধ বিশ্ব গঠনের স্বার্থে আমাদের অভিজ্ঞতা শেয়ার করতে হবে।’

চলতি বছর বাংলাদেশ ও মালদ্বীপের বন্ধুত্বের বিশেষ সময় উল্লেখ করে তিনি বলেন, আমাদের বাণিজ্য, বিনিয়োগ, সংযোগ, পর্যটন এবং জনগণের মধ্যে যোগাযোগের ক্ষেত্র আরও সম্প্রসারণ করতে হবে। এজন্য দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুসংহত করতে পারবো।

মালদ্বীপের সংসদ সদস্যদের উদ্দেশে দেয়া বক্তব্যে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ত্যাগ এবং তার দূরদর্শী রাজনীতির কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023