শিরোনাম :
দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের বগুড়ায় ধারাবাহিকভাবে বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ​শিবগঞ্জে ২৮ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার শাজাহানপুরে ইন্স্যুরেন্সের টাকা আত্মসাতে শফিকের বিরুদ্ধে থানায় অভিযোগ বুড়িগঞ্জের মাদকের আঁতুড়ঘর মাচইল গ্রাম থেকে মাদকসেবী গ্রেফতার শাজাহানপুরে হেরোইনসহ কথিত মাদক কারবারি আটক আপনারা গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো? বগুড়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেনের ইন্তেকাল

শিক্ষা কর্মকর্তাকে লাঞ্ছনা: দেওয়ানগঞ্জ পৌর মেয়র গ্রেফতার

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১

বিজয় দিবসের অনুষ্ঠান চলাকালে শিক্ষা কর্মকর্তাকে লাঞ্ছনা করার অভিযোগে জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র শাহনেওয়াজ শাহানশাহকে গ্রেফতার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাজধানীর উত্তরায় একটি হোটেলে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, রাজধানীর উত্তরার ৬ নম্বর সেক্টরের হোটেল ডি মেরিডিয়ানে সাময়িক বরখাস্ত হওয়া জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পৌর মেয়র অবস্থান করছেন এমন তথ্যের ভিত্তিতে আমরা হোটেলটিতে অভিযান পরিচালনা করি। অভিযান শেষে তাকে আমরা হোটেল রুমের একটি কক্ষ থেকে গ্রেফতার করতে সক্ষম হই।

বেলা সাড়ে ১১টায় সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023