শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

বুস্টার ডোজে বাড়ছে টিকা বৈষম্য, দীর্ঘ হবে মহামারি : ডব্লিউএইচও

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১

নিজ দেশের নাগরিকদের বুস্টার ডোজ দেওয়ার লক্ষ্যে ধনী দেশগুলোর অতিরিক্ত টিকা সংগ্রহের প্রবণতা টিকা বৈষম্যকে প্রকট করছে বলে অভিযোগ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়েসুস। তিনি বলছেন, এমন পদক্ষেপ করোনা মহামারিকে আরও দীর্ঘস্থায়ী করছে।

গতকাল বুধবার সুইজার‌ল্যান্ডের রাজধানী জেনেভায় ডব্লিউএইচও কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন সতর্কবার্তা দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান। সে সময় তিনি বলেন, কোনো দেশই এককভাবে মহামারি থেকে নিজেদের সুরক্ষা নিশ্চিত করতে পারবে না। বিশ্বনেতাদের প্রতি গত ২ বছরের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেয়ার আহ্বান জানান তেদ্রোস। এছাড়া ২০২২ সালের প্রথমার্ধের মধ্যে বিশ্বের সব প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীকে টিকার আওতায় আনা সম্ভব বলে আশাবাদ জানান ডব্লিউএইচও মহাপরিচালক।

এদিকে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন প্রসঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান নির্বাহী জানান, মহামারি শুরুর পর থেকে আফ্রিকায় করোনা সংক্রমণের হার সর্বনিম্ন ছিল। তবে করোনা ভাইরাসের সর্বোচ্চ সংক্রামক ধরন হিসেবে স্বীকৃতি পাওয়া ওমিক্রনের প্রভাবে প্রতিদিন আফ্রিকার দেশগুলোতে হু হু করে বাড়ছে এ রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। ২০২০ সালে মহামারি শুরু হওয়ার পর থেকে বিশ্বের যেসব অঞ্চলে সংক্রমণ সবচেয়ে কম হয়েছিল- সেগুলোর মধ্যে অন্যতম ছিল আফ্রিকা। কিন্তু ওমিক্রনের প্রভাবে সেই চিত্র বদলে গেছে। গত এক সপ্তাহে বিশ্বের যেসব অঞ্চলে করোনা সংক্রমণ সবচেয়ে বেশি হয়েছে, সেসবের মধ্যে বর্তমানে চতুর্থ স্থানে আছে আফ্রিকা।

তেদ্রোস আধানম আরও বলেন, আগামী বছরের শেষ নাগাদ মহামারির কবল থেকে মুক্ত হতে পারে বিশ্ব। বিশ্বজুড়ে টিকা বণ্টনে সমতা রক্ষা করা গেলেই এমনটা সম্ভব বলে মনে করেন তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023