শিরোনাম :
ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী কুঞ্জ মহিপুর বালিকা উচ্চ বিদ্যালয়টি শুধু কাগজ কলমে পরিচালনা হয়ে  আসছে? শিবগঞ্জে আইসিটি বেসিক প্রশিক্ষণে প্রথম স্থান অর্জন করলেন কলেজ প্রদর্শক শিবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের শুভ উদ্বোধন  শাজাহানপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের আলোচনা সভা ধুনটে দুই মাদকসেবীর ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড বুড়িগঞ্জে মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি, সমাবেশ ও আলোচনা

ভক্তকে বিয়ে করেছিলেন তারা

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১

প্রিয় সেলিব্রেটিকে এক চিলতে দেখার শখ থাকে কত শত ভক্তের। আর যদি সারা দিনই দেখা যায়? আর যদি থাকা যায় আরও কাছাকাছি? আকাশকুসুম এমন কল্পনাও সত্য হয়েছে অনেকের। অনেক বলিউড সেলেব্রেটিই বিয়ে করেছেন তাদের পাঁড় ভক্তদের।

দিলীপ কুমার ও সায়রা বানু
দিলীপ কুমার এবং সায়রা বানু ছিলেন বি-টাউনের অন্যতম জনপ্রিয় জুটি। তবে দিলীপের অনেক আগেই সায়রা তারকা বনে যান। আর তখন থেকেই সায়রার বিশাল ভক্ত বনে যান দিলীপ। রীতিমতো যাকে বলে অন্ধ ভক্ত ছিলেন। ১৯৬৬ সালে, যখন দিলীপের বয়স ৪৪ বছর এবং সায়রার ২২, ততদিন দুজনই বড় তারকা। আর তাই সুখে শান্তিতে বসবাস করতে বেগ পেতে হয়নি তাদের।

শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রা
অভিনেত্রী শিল্পা শেঠি ২২ নভেম্বর, ২০০৯-এ ব্রিটিশ ভারতীয় ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে বিয়ে করেন। রাজ ছিলেন শিল্পার ভক্তদের তালিকারই একজন।

বিবেক ওবেরয় ও প্রিয়াঙ্কা আলভা
বিবেক ওবেরয় কর্নাটকের মন্ত্রীর কন্যা প্রিয়াঙ্কার প্রেমে পড়েছিলেন ঠিকই, তবে তারও আগে প্রিয়াঙ্কা ছিলেন বিবেকের বড় ভক্ত। ২০১০ সালে বিয়ে করেন এ ‍জুটি।

জিতেন্দ্র ও শোভা কাপুর
ব্রিটিশ এয়ারওয়েজের এয়ার হোস্টেস শোভাকে বিয়ে করেন বলিউড অভিনেতা জিতেন্দ্র। দুজনের দেখা হওয়ার অল্প সময়ের মধ্যেই একে অপরের প্রেমে পড়ে যান তারা। শোভা বরাবরই জিতেন্দ্রের ভক্ত ছিলেন বলে জানা যায়। দুজনের বিয়ে হয় ১৯৭৪ সালে।

এশা দেওল ও ভরত তখতানি
অভিনেত্রী এশা দেওল ও ভরত তখতানি বিয়ে করেন ২০১২ সালে। যেখানে এশা সেখানেই ছিলেন ভরত। আর এমন ভক্তকে তাই আজীবনের জন্য সঙ্গে থাকার পারমিশনটা দিয়েই দিলেন এশা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023