শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

মুক্তজমিন ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় আজমতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে ইব্রাহীম আলী (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার আজমতপুর সীমান্ত পিলার ১৮২/১-এস ও ১৮২/২-এস এলাকার মধ্যবর্তী স্থানে এ ঘটনা ঘটে।

নিহত ইব্রাহিম উপজেলার শাহবাজপুর ইউনিয়নের আজমতপুর ঢুলিপাড়ার আবু তাহেরের ছেলে।

স্থানীয়রা জানিয়েছেন, ইব্রাহিম বিএসএফের গুলিতে মারা গেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোজাম্মেল হক জানান, দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার আজমতপুর সীমান্ত পিলার ১৮২/১-এস ও ১৮২/২-এস এলাকার মধ্যবর্তী এলাকা থেকে নিহত যুবকের লাশ বিএসএফ সদস্যরা নিয়ে গেছে।

এ বিষয়ে ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আমির হোসেন মোল্লা জানান, ঘটনাটি শুনেছি। তবে লাশটি কোন দেশের সেটি শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।
এ ব্যাপারে বিএসএফের সঙ্গে যোগাযোগ করে বিস্তারিত জানা যাবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023