শিরোনাম :
দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের বগুড়ায় ধারাবাহিকভাবে বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ​শিবগঞ্জে ২৮ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার শাজাহানপুরে ইন্স্যুরেন্সের টাকা আত্মসাতে শফিকের বিরুদ্ধে থানায় অভিযোগ বুড়িগঞ্জের মাদকের আঁতুড়ঘর মাচইল গ্রাম থেকে মাদকসেবী গ্রেফতার শাজাহানপুরে হেরোইনসহ কথিত মাদক কারবারি আটক আপনারা গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো? বগুড়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেনের ইন্তেকাল

আইভীকে জেতাতে নেতাকর্মীদের একসঙ্গে কাজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচনে দলীয় প্রার্থী সেলিনা হায়াত আইভীকে বিজয়ী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ কাজ করার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘প্রার্থী অনেকেই আছেন, কিন্তু একজনকে যেহেতু মনোনয়ন দিতে হবে; তাই আমি আইভিকে দিয়েছি। আইভি নৌকার প্রার্থী, সবাই নৌকার বিজয়ে কাজ করবেন, এটাই আমি চাই।’

সোমবার (২০ ডিসেম্বর) আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে ঢাকা বিভাগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতাদের সঙ্গে জেলা ও মহানগর নেতাদের বৈঠকে এমন নির্দেশনা দেন তিনি।

সকালে নাসিক নির্বাচনে আওয়ামী লীগের সমন্বয়কের দায়িত্ব থাকা সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকের সভাপতিত্বে এই বৈঠক শুরু হয়। সেখানে মেয়র প্রার্থী আইভীসহ জেলা ও মহানগরের নেতারা উপস্থিত ছিলেন। সভার একপর্যায়ে নানকের মুঠোফোনে কল দিয়ে প্রধানমন্ত্রী নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

প্রধানমন্ত্রী উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সবাইকে একযোগে নৌকার পক্ষে কাজ করার নির্দেশ দিন।

এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানাও উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023