শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

পঞ্চম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ১৯৩ প্রার্থী

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১

পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ৫২ জন চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সব মিলিয়ে পঞ্চম ধাপে ১৯৩ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেন। এ ধাপে অন্যান্য পদের মধ্যে সংরক্ষিত মহিলা সদস্য ৩২ জন এবং সাধারণ সদস্য ১০৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন।

সোমবার (২০ ডিসেম্বর) পঞ্চম ধাপের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রার্থিতা প্রত্যাহার শেষে পঞ্চম ধাপে ৭১৪টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে তিন হাজার ২০৭ জন, সংরক্ষিত নারী সদস্য পদে সাত হাজার ৮০৪ জন এবং সাধারণ সদস্য (মেম্বার) পদে ২৪ হাজার ৮৪৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ৫ জানুয়ারি পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ইসি জানায়, চতুর্থ ধাপে ৮৪২ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সোমবার (২০ ডিসেম্বর) প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দিয়েছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। এদিন থেকে শুরু হয়েছে আনুষ্ঠানিক প্রচার। নির্বাচনী আচরণ বিধিমালা দেখভালে মাঠে রয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। এ ধাপে চেয়ারম্যান পদে চার হাজার ১০১ জন মনোনয়নপত্র দাখিল করেন। তাদের মধ্যে ৬৩৩ জন প্রার্থিতা প্রত্যাহার করে নেন। বাকিদের প্রার্থিতা বাছাইয়ে বাতিল হয়।

চতুর্থ ধাপে ৮৪২ ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে জয়ী হন ৪৮ জন। এর আগে প্রথম ধাপে ৭১ জন, দ্বিতীয় ধাপে ৭৭ জন ও তৃতীয় ধাপে ১০০ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023