শিরোনাম :
দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের বগুড়ায় ধারাবাহিকভাবে বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ​শিবগঞ্জে ২৮ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার শাজাহানপুরে ইন্স্যুরেন্সের টাকা আত্মসাতে শফিকের বিরুদ্ধে থানায় অভিযোগ বুড়িগঞ্জের মাদকের আঁতুড়ঘর মাচইল গ্রাম থেকে মাদকসেবী গ্রেফতার শাজাহানপুরে হেরোইনসহ কথিত মাদক কারবারি আটক আপনারা গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো? বগুড়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেনের ইন্তেকাল

দেশের তিন বিভাগে শৈত্যপ্রবাহ

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১

বাংলা পঞ্জিকায় শুরু হয়ে গেছে উত্তরের হিম বাতাস মেশানো পৌষের পালা। রাজধানী ঢাকাতেও লেগেছে সেই উত্তরের বাতাসের পরশ। এর ভিতরেই দেশের তিন বিভাগে শুরু হয়েছে শৈত্যপ্রবাহ। আবহাওয়া অধিদপ্তর থেকে গণমাধ্যমকে জানানো হয়, দেশের রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের প্রায় বেশিরভাগ জায়গাতেই শুরু হয়েছে শৈত্যপ্রবাহ। এছাড়াও ময়মনসিংহ সহ আরও কয়েকটি জেলায় পাওয়া গেছে শৈত্যপ্রবাহের আভাস।

উত্তরাঞ্চলের কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, নীলফামারী, পঞ্চগড়ে তীব্র ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন। এসব জেলাতে এবার শীতের প্রকোপ যেনো একটু বেশিই। সকালের কুয়াশা ভেদ করে সূর্যের আলো পাওয়া যাচ্ছে অনেকটা বেলা করেই। তবে উত্তরের বাতাসের কারনে রোদের আলোও যেন শীত নিবারণে ব্যর্থ। আবার দিনের আলো শেষ না হতেই যেন নতুন করে নেমে আসছে শীত।

গতকাল পঞ্চগড়ের তেতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রেকর্ড করা হয়েছে। আগামী দুদিনে তাপমাত্রা আরও কমতে পারে বলেও আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023