শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

অপেক্ষায় পূজা চেরি

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১

আগামী ৭ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে চিত্রনায়িকা পূজা চেরি অভিনীত ‘শান’ সিনেমাটি। সিনেমায় পূজার বিপরীতে রয়েছেন সিয়াম আহমেদ সেই সিনেমাটি দেখার।

এম রাহিমের পরিচালনায় পুলিশ অ্যাকশনধর্মী সিনেমাটির কাহিনী লিখেছেন আজাদ খান। শান সিনেমায় ট্রেলারে ভিন্ন লুকে দেখা গেছে পূজাকে। এতে ‘ও দয়াল’ শিরোনামের একটি গান প্রকাশিত হয়েছে। গানটি গেয়েছেন কণ্ঠশিল্পী ঐশী। রাকিব হাসান রাহুলের কথায় গানটির সুর ও সংগীত করেছেন প্রীতম হাসান।

পূজা চেরি বলেন, সিনেমার ট্রেলার প্রকাশের পর অনেক মানুষের শুভেচ্ছা পাচ্ছি। তাদের মুগ্ধতার কথা আমাকে অনুপ্রাণিত করেছে। সিয়াম ভাইয়ের সঙ্গে এটা আমার তৃতীয় সিনেমা। আগের ২টি সিনেমা দর্শক পছন্দ করেছে। শান সিনেমাটাও পছন্দ করবে বলে বিশ্বাস করি। আমিও সিনেমাটা দেখার অপেক্ষায় আছি।

পূজা ও সিয়াম ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন তাসকিন রহমান, সৈয়দ হাসান ইমাম, চম্পা, অরুনা বিশ্বাসসহ অনেকেই।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023