শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

চট্টগ্রাম বিমানবন্দরে ৭ কোটি টাকার স্বর্ণবার উদ্ধার

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৭ কোটি টাকার ১০ কেজি স্বর্ণবার উদ্ধার করেছে বিমানবন্দর কাস্টমসের কর্মকর্তারা। সূত্র জানায়, শনিবার সকালে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের যাত্রীর আসনের নিচ থেকে এ স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন প্রায় ১০ কেজি। উদ্ধার করা স্বর্ণের দাম প্রায় ৭ কোটি টাকা।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এক কর্মকর্তা জানান, যাত্রীরা নেমে যাওয়ার পর ফ্লাইটটিতে তল্লাশি করা হয়। এ সময় দুইটি সিটের নিচে স্বর্ণের বারগুলো পাওয়া যায়।

গত ২৩ নভেম্বর দুবাই থেকে আসা বিজি ১৪৮ ফ্লাইটে আসা চট্টগ্রামের এক যাত্রীর কাছ থেকে ৪ কেজি ১০০ গ্রাম স্বর্ণ জব্দ করেছে। এসব স্বর্ণের দাম প্রায় ২ কোটি ৪০ লাখ টাকা। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) যাত্রীসহ স্বর্ণগুলো জব্দ করেছে। পরে সেটি বিমানবন্দরে কাস্টমস শাখাকে হস্তান্তর করে দেয়া হয়।

চলতি ২০২১-২০২২ অর্থবছরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এখন পর্যন্ত ৬৬ দশমিক ৯৬৪ কেজি সোনা আটক করা করেছে। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৭ কোটি টাকা। এর আগে ২০২০-২০২১ অর্থবছরে ১৭৪ দশমিক ৪৯ কেজি এবং ২০১৯-২০২০ অর্থবছরে ১৮০ দশমিক ৩৫ কেজি সোনা জব্দ করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023