শিরোনাম :
ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী কুঞ্জ মহিপুর বালিকা উচ্চ বিদ্যালয়টি শুধু কাগজ কলমে পরিচালনা হয়ে  আসছে? শিবগঞ্জে আইসিটি বেসিক প্রশিক্ষণে প্রথম স্থান অর্জন করলেন কলেজ প্রদর্শক শিবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের শুভ উদ্বোধন  শাজাহানপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের আলোচনা সভা ধুনটে দুই মাদকসেবীর ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড বুড়িগঞ্জে মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি, সমাবেশ ও আলোচনা

স্বামীর চেয়েও ক্যাটরিনাকে দামি উপহার দিলেন দুই প্রাক্তন!

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১

ভিকি কৌশাল ও ক্যাটরিনা কাইফের সাত পাকে বাঁধা পড়া নিয়ে বলিউড পাড়ায় জল্পনার অবসান ঘটলো। বিয়ের আনুষ্ঠানিকতার মাধ্যমে ক্যাটরিনা কাইফকে নিজের জীবনসঙ্গী করে নিয়েছেন ভিকি কৌশল। বলিউডের এ নবদম্পতি এখন বেশ আনন্দেই আছেন।

জানা গেছে, বিয়েতে নববধূ ক্যাটরিনাকে নীলা পাথরের চারদিকে হীরকখণ্ডবিশিষ্ট আংটি উপহার দিয়েছেন ভিকি, যার বাজারমূল্য ১.৩ কোটি রুপি। স্বামীর কাছ থেকে এত দামি আংটি উপহার পেলেও দুই প্রাক্তন থেকে আরও অনেক বেশি দামি উপহার পেলেন ক্যাটরিনা। সেদিক থেকে ভিকিকে ছাপিয়ে গিয়েছেন বলিউড অভিনেত্রীর দুই প্রাক্তন। অন্তত ক্যাটকে দেওয়া বিয়ের উপহার সেই কথাই বলছে।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদন অনুযায়ী, বিয়ে উপলক্ষে বলিউডের এ নবদম্পতিকে ৩ কোটি রুপির গাড়ি উপহার দিয়েছেন বলিউডের ভাইজান খ্যাত সাল্লু। অন্যদিকে, রণবীর কাপুর দিয়েছেন ২.৭ কোটি রুপির নেকলেস।

শুধু সালমান-রণবীরই নয়, বলিউডের অন্য তারকারাও ভিক্যাট জুটিকে নানা উপহারে সুশোভিত করেছেন। রণবীরের প্রেমিকা আলিয়া ভাট দিয়েছেন লাখ রুপিমূল্যের সুগন্ধি। ভিক্যাট জুটির প্রতিবেশী আরেক বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা দিয়েছেন ৬.৪ লাখ রুপির হীরার কানের দুল। নবদম্পতিকে বাংলো সাজানোর জন্য বলিউড বাদশাহ শাহরুখ খান উপহার দিয়েছেন দেড় লক্ষ রুপির পেইন্টিং।

পিছিয়ে নাই অন্য বলিউড তারকারাও। গ্রিক গড খ্যাত হৃত্বিক রোশন দিয়েছেন বিএমডব্লু বাইক। ভিকির বন্ধু তাপসী পান্নু দিয়েছেন ১.৪ লাখ রুপির প্লাটিনাম ব্রেসলেট।

তবে উপহারের দিক থেকে প্রাক্তনের চেয়ে স্বামী পিছিয়ে থাকলেও ভিকিকে দেওয়া উপহারের দিক থেকে সবাইকে ছাপিয়ে গিয়েছেন ক্যাটরিনা। স্বামী ভিকিকে বিয়ের উপহার হিসেবে দিয়েছেন ১৫ কোটি রুপির অ্যাপার্টমেন্ট!

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023