শিরোনাম :
ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী কুঞ্জ মহিপুর বালিকা উচ্চ বিদ্যালয়টি শুধু কাগজ কলমে পরিচালনা হয়ে  আসছে? শিবগঞ্জে আইসিটি বেসিক প্রশিক্ষণে প্রথম স্থান অর্জন করলেন কলেজ প্রদর্শক শিবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের শুভ উদ্বোধন  শাজাহানপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের আলোচনা সভা ধুনটে দুই মাদকসেবীর ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড বুড়িগঞ্জে মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি, সমাবেশ ও আলোচনা

নতুন সিনেমায় এবার বিপ্লবী চরিত্রে জয়া

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এবার কলকাতায় ছবিতে অভিনয় করতে যাচ্ছেন। নতুন সিনেমার নাম ‘কালান্তর-বঙ্গভঙ্গের বিপ্লবী যুগ’। মঙ্গলবার এমনটাই জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

সিনেমার গল্পকার ও পরিচালক কলকাতার পেন্ডুলাম, রক্তরহস্য খ্যাত সৌকর্য ঘোষাল।

পরিচালক ভারতীয় গণমাধ্যমকে বলেন, ‘আমি ইতিহাসের ছাত্র, তাই চাইনি আমার সিনেমায় ইতিহাসে কোনো ভুল থাকুক। অরবিন্দ ঘোষ বা বাঘা যতীনের মতো স্বাধীনতা সংগ্রামীর সঙ্গে সিনেমায় উঠে আসবেন এমন বহু বিপ্লবী, যাদের নাম অনেকে জানেন না।

ইতিহাসে তারা উপেক্ষিত। ১৯০৫ সালে ইংরেজরা যখন বাংলা ভাগ করার পরিকল্পনা করছে, তখন বিপ্লবী সংগঠন যুগান্তর এর বিরোধিতা করে। বাংলায় সশস্ত্র বিপ্লব শুরু হয় মূলত অরবিন্দ ঘোষের নেতৃত্বে। সেই বিক্ষুব্ধ সময়টাকে ধরার চেষ্টা করব সিনেমায়।’

বাঘা যতীন ও অরবিন্দের চরিত্রে নবাগত অভিনেতারা অভিনয় করবেন। এই দুই চরিত্রে অভিনেতা নির্বাচনে পরিচালক মুখের সাদৃশ্যকে প্রাধান্য দিয়েছেন বলে জানান। সিনেমায় এক বিপ্লবীর চরিত্রে অভিনয় করছেন জয়া। এর আগে তিনি সৌকর্যের পরিচালনায় ভূতপরী ও ওসিডিতে অভিনয় করেছেন।

ঐতিহাসিক চরিত্রের পাশাপাশি কাল্পনিক চরিত্র মিশিয়ে লেখা হয়েছে ‘কালান্তর’ সিনেমার গল্প। এতে আরও অভিনয় করবেন কৌশিক সেন, চন্দন রায় সান্যাল, ঋদ্ধি সেন, সুরাঙ্গনা বন্দ্যোপাধ্যায় প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023