শিরোনাম :
দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের বগুড়ায় ধারাবাহিকভাবে বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ​শিবগঞ্জে ২৮ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার শাজাহানপুরে ইন্স্যুরেন্সের টাকা আত্মসাতে শফিকের বিরুদ্ধে থানায় অভিযোগ বুড়িগঞ্জের মাদকের আঁতুড়ঘর মাচইল গ্রাম থেকে মাদকসেবী গ্রেফতার শাজাহানপুরে হেরোইনসহ কথিত মাদক কারবারি আটক আপনারা গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো? বগুড়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেনের ইন্তেকাল

ভারতে ভয়ঙ্কর হয়ে উঠছে ওমিক্রন; মুম্বাইয়ে ১৪৪ ধারা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১

বিশ্বজুড়ে আতঙ্ক বাড়াচ্ছে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন। ভারতেও বাড়ছে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা। দেশটিতে এখন পর্যন্ত ৩২ জনের দেহে করোনাভাইরাসের নতুন এই ধরন শনাক্ত হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি শনাক্ত হয়ে মুম্বইয়ে। সংক্রমণ রোধে রাজ্য দুই দিনের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে।

শনিবার (১১ ডিসেম্বর) ভারতের গণমাধ্যমে বলা হয়েছে, মহারাষ্ট্রে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় গণ জমায়েতের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে মুম্বাই পুলিশ। শনিবার থেকেই এই নির্দেশ কার্যকর হবে ৪৮ ঘণ্টার জন্য। মহারাষ্ট্রে এখন পর্যন্ত ১৭ জনের ওমিক্রন শনাক্ত হয়েছে।

উল্লেখ্য, শুক্রবার সাড়ে তিন বছরের এক শিশুসহ সাত আক্রান্তকে চিহ্নিত করে রাজ্য স্বাস্থ্য দপ্তর। তাদের মধ্যে তিন জন তানজানিয়া, ব্রিটেন এবং দক্ষিণ আফ্রিকা থেকে সম্প্রতি মুম্বাই ফিরেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023