শিরোনাম :
দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের বগুড়ায় ধারাবাহিকভাবে বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ​শিবগঞ্জে ২৮ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার শাজাহানপুরে ইন্স্যুরেন্সের টাকা আত্মসাতে শফিকের বিরুদ্ধে থানায় অভিযোগ বুড়িগঞ্জের মাদকের আঁতুড়ঘর মাচইল গ্রাম থেকে মাদকসেবী গ্রেফতার শাজাহানপুরে হেরোইনসহ কথিত মাদক কারবারি আটক আপনারা গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো? বগুড়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেনের ইন্তেকাল

৬৬ হাজার টাকায় বিক্রি হবে ৫০ টাকার স্মারক স্বর্ণমুদ্রা

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বাংলাদেশ ব্যাংক ৫০ টাকা মূল্যমান স্মারক স্বর্ণমুদ্রা তৈরি করেছে। আগামী ১৫ ডিসেম্বর থেকে এই স্মারক স্বর্ণমুদ্রা বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এবং পরবর্তীতে অন্যান্য শাখা অফিস থেকে বিক্রি করা হবে। প্রতিটি মুদ্রা বিক্রি হবে ৬৬ হাজার টাকায়।

৫০ টাকা অভিহিত মূল্যের ২৫ মিলিমিটার ব্যাসবিশিষ্ট ঢেউ খেলানো ডিজাইন ও ২২ ক্যারেট স্বর্ণ দ্বারা নির্মিত স্মারক স্বর্ণমুদ্রাটির ওজন ১০ গ্রাম। স্মারক স্বর্ণমুদ্রার সম্মুখভাগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি (৭ মার্চ, ১৯৭১-এর ভাষণ), প্রতিকৃতির নিচে মূল্যমান ‘পঞ্চাশ ৫০ টাকা’ এবং প্রতিকৃতির উপরিভাগে অর্ধবৃত্তাকারভাবে ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ১৯৭১-২০২১’ লেখা রয়েছে। স্মারক মুদ্রার পেছনভাগে ‘৫০’ এবং ‘০’-এর ভিতরে ‘বাংলাদেশ ব্যাংক’ এর মনোগ্রাম, মনোগ্রামের নিচে ‘১৯৭১-২০২১’ এবং উপরিভাগে অর্ধবৃত্তাকারভাবে ‘Golden Jubilee of Independence’ ও নিচে ‘FIFTY TAKA’ মুদ্রিত রয়েছে। স্মারক স্বর্ণমুদ্রাটির মূল্য নির্ধারণ করা হয়েছে স্মারক বাক্সসহ ৬৬ হাজার টাকা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023