শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

বিশ্বে করোনায় মৃত্যু ৫৩ লাখ ছাড়ালো

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১

বিশ্বে করোনাভাইরাসে দৈনিক সংক্রমণ ও মৃত্যু দুটোই কমেছে। গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ২১ জনের মৃত্যুর পাশাপাশি নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ লাখ ১ হাজার ৩৬৮ জন জন। আগের দিনের তুলনায় মৃত্যু কমেছে ৬২৩ জন আর আক্রান্ত কমেছে ৫৯ হাজার ৯৩৬ জন।

বর্তমানে বিশ্বজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা পৌঁছেছে ৫৩ লাখ ২ হাজার ৯৩ জনে এবং মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ কোটি ৮৭ লাখ ৩ হাজার ১৯৬ জনে।

শুক্রবার (১০ ডিসেম্বর) সকালে বৈশ্বিক করোনাভাইরাসের আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে সর্বশেষ এসব তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এ সময়ে দেশটিতে নতুন আক্রান্ত ১ লাখ ৯ হাজার ৫৮২ জন এবং মারা গেছেন ১ হাজার ৬১ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত মোট আক্রান্ত ৫ কোটি ৫ লাখ ৩৪ হাজার ৪৭৯ এবং মোট মৃতের সংখ্যা ৮ লাখ ১৫ হাজার ২৪২ জন।

দৈনিক প্রাণহানির তালিকায় যুক্তরাষ্ট্রের পরে দ্বিতীয় অবস্থানে থাকা রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় ১ হাজার ১৮১ জনের মৃত্যুর পাশাপাশি সংক্রমিত হয়েছেন ৩০ হাজার ২০৯ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত ৯৯ লাখ ২৫ হাজার ৮০৬ জন এবং মোট মৃতের সংখ্যা ২ লাখ ৮৬ হাজার ৪ জন।

যুক্তরাজ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫০ হাজার ৮৬৭ আক্রান্ত এবং ১৪৮ জন মারা গেছেন। এ পর্যন্ত দেশটিতে ১ কোটি ৬ লাখ ৬০ হাজার ৯৮১ আক্রান্ত এবং ১ লাখ ৪৬ হাজার ১৩৫ জন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৫৬ হাজার ৮৫৪ জন এবং মারা গেছেন ১৩৬ জন।

জার্মানিতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৬ হাজার ২৯৫ এবং মারা গেছেন ৭৮ জন। দেশটিতে এ পর্যন্ত মোট আক্রান্ত ৬৩ লাখ ৫৫ হাজার ৮৮৮ জন এবং মোট মারা গেছেন ১ লাখ ৫ হাজার ১০ জন। একই সময়ে ইউক্রেনে আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৩৭৬ জন এবং ৪৬৫ জনের মৃত্যু হয়েছে।

আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৯ হাজার ২৭৮ এবং মারা গেছেন ২০৬ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ২১ লাখ ৭৭ হাজার ৫৯ জন এবং মোট মৃতের সংখ্যা ৬ লাখ ১৬ হাজার ৫০৪ জন।

আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তালিকায় তৃতীয় অবস্থানে থাকা প্রতিবেশী দেশ ভারতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট আক্রান্ত ৩ কোটি ৪৬ লাখ ৭৪ হাজার ৪০৮ জন এবং ৪ লাখ ৭৪ হাজার ৩৯০ জনের মৃত্যু হয়েছে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ইরানে ৭৮ জন, তুরস্কে ১৯৫ জন, পোল্যান্ডে ৫৬২ জন, হাঙ্গেরিতে ২১৫ জন, ফিলিপাইনে ১৭৬ জন, ভিয়েতনামে ২৫৬ জন ও মেক্সিকোতে মারা গেছেন ২৯২ জন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023