শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার

বিমানবন্দরে মুরাদ, দেশ ছাড়ার প্রস্তুতি!

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১

কুরুচিকর মন্তব্যের জেরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে সদ্য পদত্যাগ করা ডা. মুরাদ হাসান বিদেশ যাওয়ার চেষ্টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন।

আজ বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে পৌঁছান ডা. মুরাদ।

এ বিষয়ে গোয়েন্দা সংস্থার একজন কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ডা. মুরাদের দেশত্যাগে কোনো ধরনের নিষেধাজ্ঞা নেই। এছাড়া তার নামে কোন মামলাও নেই। তিনি চাইলেই দেশত্যাগ করতে পারেন।

এর আগে গতকাল বুধবার কানাডায় যাওয়ার জন্য টিকিট কেটেছেন তিনি।

সংশ্লিষ্ট এয়ারলাইনস সূত্র সংবাদমাধ্যমকে জানায়, আজ বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) রাতে কানাডায় যাওয়ার জন্য টিকিট কেটেছেন ডাঃ মুরাদ।

সম্প্রতি ডাঃ মুরাদ হাসান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার মেয়ে জাইমা রহমানকে নিয়ে একটি অনলাইন সাক্ষাৎকারে অসৌজন্যমূলক কথা বলেন।

এরপরই প্রতিমন্ত্রী মুরাদের একটি কথোপকথন ফাঁস হয়, যেখানে তিনি অশ্লীল ভাষায় চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে কথা বলেন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলে ডা. মুরাদের শাস্তির দাবি ওঠে।

এর আগে অশালীন, শিষ্টাচারবহির্ভূত ও নারীর প্রতি চরম অবমাননাকর বক্তব্য দেয়ায় মুরাদ হাসানকে পদত্যাগ করতে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরপর গত মঙ্গলবার (৭ ডিসেম্বর) দুপুরে ব্যক্তিগত কারণ দেখিয়ে নিজ মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। একই দিনে জামালপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদকের পদ থেকে ডা. মুরাদ হাসানকে অব্যাহতি দেয়া হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023