শিরোনাম :
দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের বগুড়ায় ধারাবাহিকভাবে বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ​শিবগঞ্জে ২৮ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার শাজাহানপুরে ইন্স্যুরেন্সের টাকা আত্মসাতে শফিকের বিরুদ্ধে থানায় অভিযোগ বুড়িগঞ্জের মাদকের আঁতুড়ঘর মাচইল গ্রাম থেকে মাদকসেবী গ্রেফতার শাজাহানপুরে হেরোইনসহ কথিত মাদক কারবারি আটক আপনারা গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো? বগুড়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেনের ইন্তেকাল

২০২২ সালে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ৮৫ দিন

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১

মহামারি করোনার কারণে দীর্ঘ সময় ধরে বন্ধ ছিল শিক্ষাপ্রতিষ্ঠান। এর মধ্যে শিক্ষাবর্ষও শেষ হয়ে গেছে। জানুয়ারির ১ তারিখ থেকে শুরু হচ্ছে নতুন শিক্ষাবর্ষ। সেই উপলক্ষে সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়সমূহে ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জির অনুমোদন দিয়েছে সরকার।

বুধবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের(মাউশি) উপসচিব আলমগীর হুছাইনের সই করা এক অফিস আদেশে বলা হয়েছে, আগামী বছরে (২০২২ সাল) ৮৫ দিন ছুটি রেখে সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষাপঞ্জি চূড়ান্ত করা হয়েছে।

এতে আরও বলা হয়, প্রধান শিক্ষকের সংরক্ষিত তিনদিনের ছুটিসহ বিভিন্ন দিবস উপলক্ষে ছুটি রাখা হয়েছে মোট ৮৫ দিন (শুক্রবার ব্যতীত)। এ ছাড়া বিভিন্ন পরীক্ষার সময়সূচি নির্ধারণ করাসহ বেশ কিছু নির্দেশনাও আছে।

২০২২ সালে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে যেসব দিবসে-

সরস্বতী পূজা (৫ ফেব্রুয়ারি), মাঘী পূর্ণিমা (১৬ ফেব্রুয়ারি), শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (২১ ফেব্রুয়ারি), শব-ই-মিরাজ ও শ্রী শ্রী শিবরাত্রী ব্রত (১ মার্চ), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস (১৭ মার্চ), দোলযাত্রা (১৮ মার্চ), শব-ই-বরাত (১৯ মার্চ) ও স্বাধীনতা ও জাতীয় দিবস (২৬ মার্চ)।

এছাড়াও পবিত্র রমজান, বৈসাবি, বাংলা নববর্ষ, ইস্টার সানডে, শব-ই কদর, জুমাতুল বিদা, মে দিবস, ঈদ উল ফিতর (৩ এপ্রিল থেকে ৮ মে পর্যন্ত ৩১ দিন), বুদ্ধ পূর্ণিমা (১৫ মে), পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ (৩ জুলাই থেকে ১৯ জুলাই পর্যন্ত ১৫ দিন) ও হিজরি নববর্ষ (৩১ জুলাই)।

আর আশুরা (৯ আগস্ট), জাতীয় শোক দিবস (১৫ আগস্ট), জন্মাষ্টমী (১৮ আগস্ট), আখেরি চাহাব সোম্বা (২১ সেপ্টেম্বর), ঈদ-ই-মিলাদুন্নবি (সা.), দুর্গাপূজা, লক্ষ্মীপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে ছুটি থাকবে আট দিন (১ থেকে ৯ অক্টোবর পর্যন্ত)। শ্যামা পূজা (২৪ অক্টোবর), ফাতেহা-ই ইয়াজদাহম (৭ নভেম্বর), মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে শীতকালীন অবকাশ, বিজয় দিবস, বড়দিন উপলক্ষে ১৩ দিন (১৫ থেকে ২৯ ডিসেম্বর) ছুটি।

আগামী বছরের যে যে সময় পরীক্ষা অনুষ্ঠিত হবে-

অর্ধ বার্ষিক/ প্রাক নির্বাচনী/ নির্বাচনী ও বার্ষিক পরীক্ষার সময়সূচি নিদিষ্ট করা হয়েছে। সূচি অনুযায়ী অর্ধ বার্ষিক/ প্রাক নির্বাচনী পরীক্ষা হবে ২ জুন থেকে ১৫ জুনের মধ্যে। ফল প্রকাশ হবে ২ জুলাই। আর নির্বাচনী পরীক্ষা ১২ অক্টোবর থেকে ২৬ অক্টোবরের মধ্যে হবে। ৫ নভেম্বর ফল প্রকাশ। এছাড়া ২৮ নভেম্বর থেকে ১১ ডিসেম্বরের মধ্যে বার্ষিক পরীক্ষা, ৩১ ডিসেম্বর ফল প্রকাশ হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023