শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

বসুমতি-রাইদা-অনাবিলসহ ২৫ পরিবহনের রুট পারমিট বাতিলের সুপারিশ

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১

সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়, রুট পারমিট না থাকা এবং একই অপরাধ পুনরায় করায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ভ্রম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটদের প্রতিবেদন অনুযায়ী রাজধানীর ২৫ বাস কোম্পানির রুট পারমিট বাতিলের সুপারিশ করা হয়েছে।

অভিযানে গত এক মাসে ঢাকা মহানগরে এক হাজার ৪০৮টি বাসকে ৫৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে ৮০টি বাস সিএনজিচালত ও এক হাজার ৩২৮টি বাস ডিজেলচালিত। গত ৮ অক্টোবর থেকে বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) পর্যন্ত এ অভিযান চালানো হয়। বিআরটিএ পরিচালক (এনফোর্সমেন্ট) মো. সরওয়ার আলম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

অভিযানে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়, রুট পারমিট না থাকাসহ নানা অপরাধে ৫৬টি বাস ডাম্পিংয়ে পাঠানো হয়েছে। পাঁচজন বাসচালককে বেপরোয়া গাড়ি চালানো ও সরকারি দায়িত্ব পালনে বাধা দেওয়ায় কারাদণ্ড দেওয়া হয়েছে। বিআরটিএর ম্যাজিস্ট্রেটদের প্রতিবেদন অনুযায়ী একই অপরাধ পুনরায় সংগঠিত করায় ২৫টি বাস কোম্পানির রুট পারমিট বাতিলের সুপারিশ করা হয়েছে।

একই ধরণের অপরাধ বসুমতি ১৬ বার, রাইদা ১৩ বার, পরিস্থান-১১বার, এমএম লাভলী ও অনাবিল দশবার, আলিফ নয়বার, লাব্বাইক আটবার, তুরাগ, বলাকা ও স্বাধীন সাতবার, প্রজাপতি, রজনীগন্ধা ও শিকড় ছয়বার, আকাশ আজমেরী, মনজিল, প্রভাতি ও বনশ্রী পাঁচবার, আসমানী, প্রচেষ্টা, ভিক্টর, মিডলাইন, ডি লিংক, রাজধানী গুলিস্তান-গাজীপুর পরিবহন, ভিআইপি বাস তিনবার করেছে। বারবার আইন লঙ্ঘন করায় এ বাস কোম্পানিগুলোর পরিবহনের রুট পারমিট বাতিলের সুপারিসসহ আইনগত ব্যবস্থা নিতে রিজিওন্যাল ট্রান্সপোর্ট কমিটির (আরটিসি) কাছে সুপারিশ পাঠানো হয়েছে।

মাসব্যাপী এ অভিযানে বিভিন্ন সময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম, বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদারসহ মালিকদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023