শিরোনাম :
দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের বগুড়ায় ধারাবাহিকভাবে বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ​শিবগঞ্জে ২৮ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার শাজাহানপুরে ইন্স্যুরেন্সের টাকা আত্মসাতে শফিকের বিরুদ্ধে থানায় অভিযোগ বুড়িগঞ্জের মাদকের আঁতুড়ঘর মাচইল গ্রাম থেকে মাদকসেবী গ্রেফতার শাজাহানপুরে হেরোইনসহ কথিত মাদক কারবারি আটক আপনারা গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো? বগুড়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেনের ইন্তেকাল

ভারতের প্রতিরক্ষাপ্রধানকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১

ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতকে বহনকারী একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। ওই হেলিকপ্টারে বিপিন রাওয়াত ছাড়াও তার পরিবারের সদস্যরা অবস্থান করছিলেন।

দেশটির তামিলনাড়ু রাজ্যে স্থানীয় সময় বুধবার (৮ ডিসেম্বর) সামরিক হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। ওই দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এছাড়া দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

এমআই সিরিজের ওই হেলিকপ্টারটি সুলুর এলাকায় অবস্থিত সামরিক ঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই নীলগিরিতে বিধ্বস্ত হয়।

হেলিকপ্টারটি নীলগিরি জেলার ওয়েলিংটন ডিফেন্স সার্ভিস ট্রেইনিং ইনস্টিটিউশনের উদ্দেশে যাত্রা করেছিল। বিভিন্ন টেলিভিশন চ্যানেলে এ ঘটনার বেশকিছু ফুটেজ প্রকাশ করা হয়েছে। এতে হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা গেছে। সেখানে উদ্ধারকাজ চলছে।

বিধ্বস্ত হওয়া ওই হেলিকপ্টারে ৯ জন আরোহী ছিলেন। দুর্ঘটনায় বিপিন রাওয়াত বেঁচে আছেন কিনা বা তার অবস্থা এখন কেমন সে বিষয়ে কিছু জানা যায়নি।

এক টুইট বার্তায় ভারতের বিমানবাহিনীর পক্ষ থেকে ওই দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। টুইট বার্তায় জানানো হয়েছে, দুর্ঘটনাকবলিত হেলিকপ্টারে ছিলেন দেশটির চিফ অব ডিফেন্স স্টাফ। তিনি আজ সকালেই দিল্লি থেকে সুলুর ঘাঁটিতে গিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023