শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার

নবম শ্রেণিতে ভর্তিতে রেজিস্ট্রেশনের সময় বাড়লো

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১

২০২১-২২ শিক্ষাবর্ষের নবম শ্রেণির রেজিস্ট্রেশন কার্যক্রম পুনরায় শুরু করেছে আন্তঃশিক্ষা বোর্ড। বুধবার (৮ ডিসেম্বর) বোর্ডের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

এতে বলা হয়, পরিস্থিতি বিবেচনায় শিক্ষার্থীদের নবম শ্রেণির রেজিস্ট্রেশন কার্যক্রম অনলাইনে চলবে। বর্ধিত সময়সীমা অনুযায়ী আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এ কার্যক্রম চলবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এখন থেকে ১২ বছর পূর্ণ না হলে কোনো শিক্ষার্থী নবম শ্রেণিতে ভর্তি হতে পারবে না এবং ১৮ বছরের বেশি বয়স হলেও কেউ আর নবম শ্রেণিতে ভর্তির রেজিস্ট্রেশন করতে পারবে না। রেজিস্ট্রেশন ফি ১৭১ টাকা নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সময়ের পরে অতিরিক্ত ১৪০ টাকা বিলম্ব ফি দিয়ে রেজিস্ট্রেশন করা যাবে।

ঢাকা বোর্ডের ওয়েবসাইটে প্রতিষ্ঠানের ইআইআইএন ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে রেজিস্ট্রেশনের ফরম পূরণ করা যাবে। সোনালী সেবার মাধ্যমে রেজিস্ট্রেশন ফি পরিশোধ করতে হবে।

বোর্ড জানিয়েছে, ব্যাংকে টাকা জমা দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ইএসআইএফ পূরণ করতে হবে। নির্ধারিত তারিখের মধ্যে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করতে ব্যর্থ হলে বা এ কারণে শিক্ষার্থীর কোনো সমস্যা হলে এর দায়-দায়িত্ব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে বহন করতে হবে।

এর আগে, গত ১৬ আগস্ট থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ২০২১-২২ শিক্ষাবর্ষের নবম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সুযোগ দেওয়া হয়েছিল। নতুন করে সেটি আবার ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023