শিরোনাম :
দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের বগুড়ায় ধারাবাহিকভাবে বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ​শিবগঞ্জে ২৮ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার শাজাহানপুরে ইন্স্যুরেন্সের টাকা আত্মসাতে শফিকের বিরুদ্ধে থানায় অভিযোগ বুড়িগঞ্জের মাদকের আঁতুড়ঘর মাচইল গ্রাম থেকে মাদকসেবী গ্রেফতার শাজাহানপুরে হেরোইনসহ কথিত মাদক কারবারি আটক আপনারা গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো? বগুড়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেনের ইন্তেকাল

দিনাজপুরে ১ কোটি ৬১ লাখ টাকার সাপের বিষ উদ্ধার

মুক্তজমিন
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১

দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ১ কোটি ৬১ লাখ টাকা মূল্যের কোবরা সাপের বিষ জব্দ করেছে বিজিবি। এ সময় একজনকে গ্রেফতার করা হয়েছে।

এ ঘটনায় থানায় মামলার পর পুলিশ মঙ্গলবার আসামিকে দিনাজপুর আদালতে সোপর্দ করেছে।

বিজিবি-২৯ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মো. নইম রেজভী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদ পেয়ে সোমবার বিজিবি সদস্যরা শিবপুর রাস্তায় অবস্থান নেন। এ সময় সীমান্তের ২৯৩ পিলারের অদূরে বাংলাদেশের অভ্যন্তরে হামলাকুড়ি গ্রামের ইমার উদ্দিনের ছেলে রফিকুল ইসলামকে (৪০) মোটরসাইকেলসহ আটক করা হয়। পরে তার ব্যাগ তল্লাশি করে কাঁচের জারে ৪০০ গ্রাম কোবরা সাপের বিষ (মেড ইন ফ্রান্স) জব্দ করা হয়, যার মূল্য ১ কোটি ৬১ লাখ টাকা।

বিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) মতিয়ার রহমান জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মঙ্গলবার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023