শিরোনাম :
দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের বগুড়ায় ধারাবাহিকভাবে বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ​শিবগঞ্জে ২৮ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার শাজাহানপুরে ইন্স্যুরেন্সের টাকা আত্মসাতে শফিকের বিরুদ্ধে থানায় অভিযোগ বুড়িগঞ্জের মাদকের আঁতুড়ঘর মাচইল গ্রাম থেকে মাদকসেবী গ্রেফতার শাজাহানপুরে হেরোইনসহ কথিত মাদক কারবারি আটক আপনারা গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো? বগুড়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেনের ইন্তেকাল

করোনায় আরও ৪ জনের মৃত্যু, শনাক্ত ২৭৭

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ২৭৭ জন।

এ নিয়ে দেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ২৮ হাজার পাঁচজন। আর মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ১৫ লাখ ৭৭ হাজার ৭২০ জনে।

সোমবার (৬ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তে ১৯ হাজার ২২১ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৯ হাজার ২৩৭টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৪৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩২৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪২ হাজার ৭২০ জন।

সবশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে দুজন পুরুষ ও দুইজন নারী। এ সময়ে ঢাকায় দুই, রাজশাহী ও ময়মনসিংহে একজন করে মারা যান। বাকি বিভাগগুলোতে কারো মৃত্যু হয়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023