মালিতে জঙ্গি হামলায় নিহত ৩১

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১

মালিতে জঙ্গিদের হামলায় একটি বাসের অন্তত ৩১ যাত্রী মারা গেছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে বার্তাসংস্থা রয়টার্স। এই ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। প্রতিবেদনে বলা হয়, শুক্রবার যাত্রীবোঝাই বাসটি মালির মোপতি প্রদেশের মধ্যাঞ্চলের গ্রাম সংঘো থেকে ১০ কিলোমিটার দূরে বান্দিয়াগারা শহরের একটি বাজারের দিকে যাচ্ছিলো। সপ্তাহে দুই দিন এই রুটে যাত্রী পরিবহনের জন্য বাস চলাচল করে।

এ প্রসঙ্গে বান্দিয়াগারার নিকটবর্তী শহর বাঙ্কাসের মেয়র মৌলায়ে গুইনদো বলেন, একদল সশস্ত্র জঙ্গি পথিমধ্যে বাসটি থামিয়ে তাতে বন্দুক হামলা করেছে। তাদের গুলিতে ৩১ যাত্রী নিহত হওয়াসহ অনেকেই আহত হয়েছেন।

মালিতে আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী আল কায়েদা ও ইসলামিক স্টেট- উভয়েরই তৎপরতা আছে। তবে কোনো গোষ্ঠী এখন পর্যন্ত ঘটনার দায় স্বীকার করেনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023