শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

চীনকে ঠেকাতে ৩৪০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে ইইউ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১

বিশ্বে চীনের প্রভাব ঠেকাতে ৩৪০ বিলিয়ন মার্কিন ডলারের (৩০০ বিলিয়ন ইউরো) বিশাল বৈশ্বিক বিনিয়োগ পরিকল্পনা প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ‘গ্লোবাল গেটওয়ে স্কিম’ নামে ইইউ’র এই বিনিয়োগ প্রকৃত পক্ষেই চীনের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের (বিআরআই) বিকল্প হবে বলে মন্তব্য করেছেন ইউরোপীয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন।

তিনি গতকাল বুধবার (১ ডিসেম্বর) চীনের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের বিকল্প এই মহাপরিকল্পনার বিস্তারিত প্রকাশ করেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি’র এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

খবরে বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়নের এই বিশাল অংকের বিনিয়োগ ২০২৭ সালের মধ্যে বিশ্বব্যাপী অবকাঠামো, ডিজিটাল ও জলবায়ু প্রকল্পে ব্যয় করা হবে। ইইউ সদস্যরা এ প্রকল্পের অর্থ যোগান দেবে। ইউরোপীয়ান কমিশনের প্রেসিডেন্ট ‘গ্লোবাল গেটওয়ে স্কিম’ নামক এ পরিকল্পনাটি একটি বিশ্বস্ত ব্র্যান্ড হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন।
বিশ্বব্যাপী চীনা বিনিয়োগের ব্যাপারে ইউরোপীয়ান কমিশনের প্রেসিডেন্ট বলেন, চীন প্রায়ই প্রতিকূল শর্তে এবং অস্বচ্ছ উপায়ে বিনিয়োগ করে থাকে, যা দরিদ্র দেশগুলোকে— বিশেষ করে আফ্রিকার কিছু দেশকে ঋণের ফাঁদে ফেলে চীনের উপর নির্ভরশীল করে তুলেছে। ইইউ’র দাবি, চীনের বিকল্প হিসেবে গ্লোবাল গেটওয়ে স্কিমের বিনিয়োগে স্থানীয়দের সুবিধার উপর অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়া বেসরকারি খাতকেও এসব বিনিয়োগে যুক্ত করা হবে। এসব কারণে ইউরোপীয়ান কমিশনের বিনিয়োগ কম ঝুঁকিপূর্ণ হবে।

গ্লোবাল গেটওয়ে স্কিম ঘোষণা করে এক সংবাদ সম্মেলনে উরসুলা ভন ডার লিয়েন বলেন, ‘প্রকৃতপক্ষে, দেশগুলোর চীনের অফারের চেয়ে আরও ভালো এবং ভিন্ন অফার প্রয়োজন, ইউরোপীয়ান ইউনিয়নের বিনিয়োগ পরিকল্পনাটি চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের প্রকৃত বিকল্প।’

তবে, চীনের কৌশলগত বিনিয়োগ বেল্ট অ্যান্ড রোড এরই মধ্যে আফ্রিকা, ইন্দো প্যাসিফিক অঞ্চলসহ ইউরোপের মানচিত্র পর্যন্ত প্রসারিত হয়েছে। চীনের কসকো কোম্পানি পিরায়ুসের গ্রিক কন্টেনার পোর্টের দুই-তৃতীয়াংশে আধিপত্য বিস্তার করেছে এবং চীনের রোড অ্যান্ড ব্রিজ করপোরেশন ক্রোয়েশিয়ার মূল অর্থাৎ কার্যকারিতার দিক থেকে বৃহৎ সেতুটি নির্মাণ করেছে।

উল্লেখ্য, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ২০১৩ সালে ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’ চালু করেন। এর মাধ্যমে বিশ্বের স্বল্প ও মধ্যম আয়ের দেশগুলোতে অর্থনৈতিক ও রাজনৈতিক প্রভাব বিস্তার করতে থাকে চীন। বিশ্বের ১০০টির বেশি দেশ চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে সহায়তা করতে চুক্তিবদ্ধ হয়।

এর আগে বিশ্বের স্বল্প ও মধ্যম আয়ের দেশগুলোতে চীনের ক্রমবর্ধমান প্রভাব ঠেকাতে উন্নত দেশগুলোর জোট জি-৭ বিশাল আকারের এক অবকাঠামোগত সহায়তার পরিকল্পনা করে। এর মাধ্যমে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভকে (বিআরআই) টেক্কা দিতে চায় জি-৭। এবার ইইউ চীনকে ঠেকাতে বড় বিনিয়োগের বিস্তারিত পরিকল্পনা প্রকাশ করল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023