শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার

স্কুলে নেওয়ার পথে বাসচাপায় বাবা-ছেলে নিহত

মুক্তজমিন ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১

বৃহস্পতিবার সকালে গোদাগাড়ী উপজেলার বিজয়নগর বসলিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মো. সাজু মিয়া (৩২) এ তার ছেলে আব্দুল্লাহ আল আলিফ (০৭)।

সাজু দিনাজপুরের ঘোড়াঘাট থানার নন্দনপুর গ্রামের আবদুল মজিদেরর ছেলে। তিনি একটি এনজিওতে চাকরির সুবাদে গোদাগাড়ীতে বসবাস করতেন।

গোদাগাড়ী থানার ওসি কামরুল ইসলাম জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে বিআরটিসির বাসটি রাজশাহীতে আসছিল। ওই সময় ছেলেকে স্কুলে রাখতে সাজু মিয়া বাইক নিয়ে বের হন। তার ভাড়া বাসার সামনে বের হলে বিপরীত দিক আসা বাসটির চাকা পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাবা-ছেলেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। বাসটি পাশের ধানক্ষেতে গিয়ে উল্টে যায়।

এদিকে রাজশাহীর শালবাগানে বাসচাপায় নাজমুল ইসলাম (২৯) নামের আরও একজন নিহত হয়েছেন। তিনি তানোর উপজেলার বিল্লী বাজার এলাকার বাসিন্দা মোকসেদ আলীর ছেলে। নাজমুল ইসলাম তানোরের বিল্লি বাজারে ফার্মেসির মালিক ছিলেন।

বোয়ালিয়া থানার এসআই মিজানুর রহমান জানান, বাসচাপায় তিনি মারা গেছেন। তবে বাস শনাক্ত করা যায়নি। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023