শিরোনাম :
ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী কুঞ্জ মহিপুর বালিকা উচ্চ বিদ্যালয়টি শুধু কাগজ কলমে পরিচালনা হয়ে  আসছে? শিবগঞ্জে আইসিটি বেসিক প্রশিক্ষণে প্রথম স্থান অর্জন করলেন কলেজ প্রদর্শক শিবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের শুভ উদ্বোধন  শাজাহানপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের আলোচনা সভা ধুনটে দুই মাদকসেবীর ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড বুড়িগঞ্জে মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি, সমাবেশ ও আলোচনা

ছয় দিন পতনের পর ঊর্ধ্বমুখী শেয়ারবাজার

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় সোমবার, ২৯ নভেম্বর, ২০২১

টানা ছয় দিনে শেয়ারবাজারে সিংহভাগ শেয়ারের দর এবং প্রধান মূল্যসূচক ডিএসইএক্স প্রায় ৩১৮ পয়েন্ট কমার পর আজ সোমবার কিছুটা ঊর্ধ্বমুখী ধারা দেখা যাচ্ছে।

সকাল ১০টায় দিনের লেনদেন শুরু থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রথম দুই ঘণ্টার লেনদেনে বেশির ভাগ শেয়ার দর বেড়ে কেনাবেচা হতে দেখা গেছে। দুপুর ১২টায় লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে ৩১০টি বেশি দরে কেনাবেচা হচ্ছিল। এ সময় দর হারিয়ে কেনাবেচা হতে দেখা গেছে ৩৬টি শেয়ার। দর অপরিবর্তিত অবস্থায় কেনাবেচা হচ্ছিল ২৪টি।

বেশিরভাগ শেয়ার দর বেড়ে কেনাবেচা হতে থাকায় তার ইতিবাচক প্রভাব মূল্যসূচকে দেখা গেছে। ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স এসময় ৫৬ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৮২৯ পয়েন্টে অবস্থান করছিল।

তবে সর্বশেষ কার্যদিবসের মতো আজও লেনদেনের গতি খুবই কম। লেনদেনের প্রথম দুই ঘণ্টায় মাত্র ২৫৯.২৫ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়েছে।

আজ প্রতিটি খাতের সিংহভাগ শেয়ার দর বেড়ে কেনাবেচা হচ্ছে। তুলনামূলকভাবে বেশি দরে কেনাবেচা হচ্ছে আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক, সিমেন্ট, সিরামিকস, বীমা এবং তথ্যপ্রযুক্তি খাতের শেয়ার।

টাকার অঙ্কে লেনদেনে প্রাধান্য ব্যাংক খাতের। প্রথম দুই ঘণ্টার লেনদেনে এ খাতের অংশ ছিল মোট লেনদেনের ২৪ শতাংশ। এর পরের অবস্থানে বস্ত্র খাত, লেনদেনে অংশ ছিল ১১ শতাংশ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023